আসছে সবচেয়ে দ্রুতগতির র্যাম
যুক্তরাষ্ট্রের কম্পিউটার যন্ত্র নির্মাতাপ্রতিষ্ঠান ‘কর্সেয়ার’ সম্প্রতি নতুন এক ধরনের র্যাম বাজারে ছাড়ছে বলে ঘোষণা দিয়েছে। র্যামটির নাম ‘ভেনজেন্স এক্সট্রিম’। এটি হবে ৩০০০ মেগাহার্টজ গতির। আর এতে থাকবে ৮ গিগাবাইট ডুয়াল-চ্যানেল ডিডিআরথ্রি মেমোরি কিট। বলা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির র্যাম। দুটি ৪ গিগাবাইট মেমোরি কিটযুক্ত এ র্যামটি সাধারণ ‘এয়ার কুলিং’-এ ১ দশমিক ৬৫ ভোল্টে এবং ১২-১৪-১৪-৩৬ ল্যাটেন্সি সেটিংসে ৩০০০ মেগাহার্টজ গতিতে মেমোরি আদান-প্রদান করবে। এটি তৃতীয় প্রজন্মের ইনটেল কোর আনলকড প্রসেসরের সঙ্গে সমন্বিত মেমোরি কন্ট্রোলারে ৩০০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে চলতে সক্ষম। ৩০০০ মেগাহার্টজ-সম্পন্ন দ্রুতিগতির এই ভেনজেন্স এক্সট্রিম মেমোরির কঠিন অভ্যন্তরে চারটি প্রক্রিয়া রয়েছে। কার্যক্ষমতা নির্বাচনে ইনটেল জেড৭৭-ভিত্তিক মাদারবোর্ড, আসুস পি৮জেড৭৭-আই ডিলাক্স এবং এএসরক জেড৭৭ওসি ফর্মুলা সম্পাদিত হয়েছে। কর্সেয়ারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জি এম থি লা বলেন, ‘আমাদের প্রকৌশলী দলের কঠিন পরিশ্রমের ফলে আমরা মেমোরির জন্য এ রকম একটি ভালো প্রযুক্তি পেয়েছি। আর আমরা খুশি হবো তখনই, যখন এই নতুন ভেনজেন্স এক্সট্রিম মেমোরি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারব।’ —টেকট্রি অবলম্বনে প্রদীপ সাহা/প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests