আসছে সামাজিক স্মার্ট টিভি
গত জানুয়ারিতে নতুন প্রযুক্তির টিভি দেখিয়েছে স্যামসাং IIIIII
<!–ul>
দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং টেলিভিশনের নতুন নতুন বিষয়বস্তু খোঁজার কাজটি দর্শকদের জন্য সহজ করে দিতে চাইছে। এ জন্য প্রতিষ্ঠানটি নতুন ধরনের টেলিভিশন সেট তৈরি করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্মার্ট হাব নামে নতুন এই সামাজিক স্মার্ট টিভি বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। দর্শক ঠিক যে অনুষ্ঠান বা সিনেমা যা চাইছে, তা কম সময়ের মধ্যে খুঁজে পেতে সাহায্য করবে স্মার্ট হাব। চলতি বছরের জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে প্রদর্শিত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নতুন টিভিতে। চলতি মাসেই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাজারে পাঠানো হবে স্মার্ট হাব। স্যামসাংয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, জনগণ চায় এমন একটি টেলিভিশন, যা কম সময়ের মধ্যে তাকে পছন্দের অনুষ্ঠানের কাছে নিয়ে যাবে। স্মার্ট হাবে রয়েছে মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি এবং পাঁচটি মেন্যু প্যানেল। এই প্যানেলের মাধ্যমে দর্শক তাদের পছন্দের বিষয়বস্তু নির্ধারণ করতে পারবে। মেন্যু প্যানেল দেখাবে কোন চ্যানেলে কী কী অনুষ্ঠান রয়েছে এবং অনুষ্ঠান দেখার ব্যাপারে দর্শককে পরামর্শ দেবে। দর্শকেরা এই টেলিভিশনে ওয়েবসাইট খুলতে পারবে। ইউটিউবে ভিডিও দেখা, টুইটারে বার্তা পাঠানো ছাড়াও বিভিন্ন সাইট থেকে গান শুনতে পারবে এবং ফেসবুক ব্যবহার করতে পারবে। স্মার্ট হাব স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক ও টুইটার থেকে বন্ধুদের ছবি বা লেখা সরাসরি দর্শকের সামনে উপস্থাপন করবে। —সিএনএন অবলম্বনে রোকেয়া রহমান/প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests