Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন : ট্রাম্পের ধারণা মৃতদের ভোটে জিতবে হিলারি

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: October 19, 2016 | 6:18 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : জনমত জরিপে প্রতিদ্বন্দ্বি হিলারি ক্লিন্টনের চেয়ে নিজের ব্যবধান ক্রমান্বয়ে বাড়তে থাকায় দিশেহারা ডোনাল্ড ট্রাম্প উদ্ভট সব মন্তব্য আর অভিযোগের সাথে যুক্ত করলেন মৃত আমেরিকান আর অবৈধ অভিবাসীদের। ২০০৮ সালের নির্বাচনে নর্থ ক্যারলিনা অঙ্গরাজ্যে বারাক ওবামা ১৪ হাজার ভোট বেশী পেয়ে জয়ী হয়েছিলেন এবং সেটি ঘটেছিল অবৈধ অভিবাসীরা ভোট দেয়ায়-গত সোমবার রাতে উইসকনসিনে এক নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প এ অভিযোগ করেছেন। ট্রাম্প বলেন, ‘তবে এবারের নির্বাচনে আমি জয়ী হবো অবৈধদের ভোট ছাড়াই। অবৈধ অভিবাসীর ভোট আমি চাই না।’ উল্লেখ্য, সিটিজেনরাই কেবলমাত্র ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারেন। ভোট কেন্দ্রেও ভোটারের আইডি পরীক্ষা করা হয় ব্যালট প্রদানের আগে। অর্থাৎ অবৈধ অভিবাসী দূরের কথা, যাদের গ্রীণকার্ড রয়েছে তারাও ভোট দিতে পারেন না অর্থাৎ ভোটার হিসেবে তালিকাভুক্ত হবার সুযোগ নেই।

গ্রীণ বে সিটিতে অনুষ্ঠিত ঐ নির্বাচনী সমাবেশে ট্রাম্প আরো বলেছেন, ‘১৮ লাখ ভোটারের হদিস উদঘাটিত হয়েছে, যারা ইতিমধ্যেই মারা গেছেন অর্থাৎ মৃত ব্যক্তিরাও রয়েছেন ভোটার তালিকায়। তবে আমি মৃতদের ভোটে জয়ী হতে চাই না।’ হিলারির প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ১৮ লাখ মৃত ব্যক্তি ভোট দেবে অন্য কাউকে।’ উল্লেখ্য, ২০১২ সালে পিউ রিসার্চ সেন্টার পরিচালিত গবেষণায় ভোটার তালিকায় ১৮ লাখ মৃত ব্যক্তির নাম উদঘাটিত হয়। সেই তালিকা এখনও রয়েছে বলে মনে করছেন ট্রাম্প। যদিও সে ধারণা সঠিক নয় বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

সাম্প্রতিক সময়ের জরিপ ও গবেষণায় ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিয়ে ক্ষীণ সম্ভাবনার চিত্র প্রতিফলিত হওয়ায় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততো বেশী উদ্ভট ও অনুমান নির্ভর অভিযোগ করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। ভোটি জালিয়াতির হাস্যকর অভিযোগও করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, জরিপ পরিচালনাকারি সংস্থা এবং মিডিয়াকেও আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন তিনি। রিপাবলিকান পার্টির এই প্রার্থীর সাম্প্রতিক কিছু বক্তব্যে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করার সামিল বলে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন। স্মরণ করা যেত পারে, সাম্প্রতিক বছরগুলোতে অনুষ্ঠিত নির্বাচনের আগে পরিচালিত জনমত জরিপের হান্ড্রেড পার্সেন্ট প্রতিফলন ঘটে নির্বাচনী ফলাফলে।

হিলারি ক্লিন্টন ও ডেমক্র্যাটিক পার্টির পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের দলে দলে কেন্দ্রে এনে মৃতদের ব্যালট সংগ্রহ করে সেখানে হিলারিকে জিতিয়ে নেয়ার ফন্দি আঁটা হয়েছে বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। ‘তারা ভোট ডাকাতির ষড়যন্ত্রও করছেন। এমন অনেক তথ্য আমার কাছে এসেছে’-দাবি ট্রাম্পের। ট্রাম্পের অভিযোগ, ‘১০ বছর আগে মারা গেছেন, এমন ব্যক্তিরা এখনও ভোটার তালিকায় রয়েছেন। অনেক রাজ্যে অবৈধ অভিবাসীদের ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে।’

হিলারি ক্যাম্প থেকে ট্রাম্পের এসব অভিযোগকে ভিত্তিহীন ও পাগলের প্রলাপ বলে অভিহিত করা হয়েছে। ভোটারদের প্রতি আহবান জানানো হয়েছে, ‘ব্যালট যুদ্ধে ট্রাম্পের মত ধাপ্পাবাজ ও দুর্নীতিবাজ, লম্পটদের ধরাশায়ী করতে হবে। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে আবারো যুক্তরাষ্ট্রকে প্রশাণ করতে হবে যে, আমেরিকাই শ্রেষ্ঠ্য এবং বিশ্বকে নেতৃত্ব দিতে পরীক্ষিতরাই হোয়াইট হাউজে বসেন।’ ট্রাম্পের মত মানুষের কথায় ভোটাররা যাতে বিভ্রান্ত না হন সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছে হিলারি ক্যাম্প।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV