আসন্ন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে নিউইয়র্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইউএসএনিউজ অনলাইন.কম : আসন্ন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মহিবুর রহমান তরফদার, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মতিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেত্রী রাহিলা আহমেদ এর সমর্থনে নিউইয়র্কে এস্টোরিয়া সুন্দরবন রেষ্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার সদর উপজেলাবাসী ১৬ মার্চ রোববার এ মতবিনিময় সভার আয়োজন করে।
যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার সদর উপজেলার সাইদুর রহমানের সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহান আহমেদ টুটুলের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ জিলু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, মো: মুদব্বির হোসেন, মৌলভীবাজার জেলা সমিতি ইউএসএ ইন্ক-এর সাধারণ সম্পাদক শাহ আলম খান শাহান, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক জি এস লিয়াকত হোসেন, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তজম্মুল হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলু, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ সাদিক আহমেদ, মমতাজ উদ্দিন আহমেদ তুহিন, মৌলভীবাজার কলেজ ছাত্র-সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক মোমিনুর রহমান মোহন, সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট রিয়েলটর মঈনুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আসন্ন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামীলীগের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং সর্বস্তরের মৌলভীবাজার সদর উপজেলাবাসীর সমর্থনপুষ্ট চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মহিবুর রহমান তরফদার, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মতিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেত্রী রাহিলা আহমেদ। বক্তারা মৌলভীবাজার সদর উপজেলার সার্বিক উন্নয়নে এ তিন প্রার্থীকে জয়যুক্ত করার জন্য মৌলভীবাজার সদর উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মহিবুর রহমান তরফদার সকলের দোওয়া কামনা করে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন। তিনি তার সমর্থনে এ সভা আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার সদর উপজেলাবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার সদর উপজেলাসহ বিপুল সংখ্যক প্রবাসী মৌলভীবাজারবাসী উপস্থিত ছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!