আহমদ জে সোহানের দশম মৃত্যুবার্ষিকী পালন
শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক : ৬ই সেপ্টেম্বর আহমদ জে সোহানের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে দোয়া মাহফিলের মাধ্যমে। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তন জিএস, বাংলাদেশ সোসাইটি প্রাক্তন সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ ও শিক্ষিকা জাহানারা লক্ষ্মীর একমাত্র ছেলে আহমদ জে সোহান নিউইয়র্ক শহরে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরন করেন। মরহুম আহমদ জে সোহানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউ এস এ ইনক্ এর সভাপতি আশরাফ আহমদ ইকবাল ও সাধারণ সম্পাদক এনায়েত হুসেন জালাল সকলের নিকট মরহুম আহমদ জে সোহানের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন। এছাড়া কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ধামুলীস্থ আহমদ জে সোহান সোনালী হাইস্কুলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, নিউইয়র্ক ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী আহমদ জে সোহান ২০১০ সালের ৬ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরন করেন। তাঁর স্মৃতিকে অমর করে রাখার জন্য সোহানের পিতা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ছেলের নামে আহমদ জে সোহান ফাউন্ডেশন গঠন করেন। এছাড়া সোহানের মৃত্যুর পর ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুল কতৃপক্ষ আমেরিকান শিক্ষাবিভাগের অনুমোদন ও অর্থায়নে ২০১১ সাল থেকে আহমদ জে সোহান মেমোরিয়াল স্কলারশিপ চালু করে আসছে।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity