Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর পবিত্র শবেবরাত উদযাপিত : রাতভর ইবাদত বন্দেগির মাধ্যমে মহান আল্লাহ্র অশেষ রহমত কামনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: March 21, 2022 | 10:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে রাতভর ইবাদত বন্দেগির মাধ্যমে মহান আল্লাহ্র অশেষ রহমত কামনায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবেবরাত উদযাপিত হয়েছে। বিভিন্ন মসজিদ ও পার্টি হলে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট হলে গত ১৭ মার্চ বৃহস্পতিবার বাদ এশা হতে মধ্যরাত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ পবিত্র লাইলাতুল মুবারাকা মাহফিলের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
পবিত্র কোরআন, সালাতু সালাম ও না’ত শরীফ পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাজেফ মাওলানা ওয়াসিম সিদ্দিকী এবং না’ত শরীফ পাঠ করেন মাওলানা মোহাম্মদ নুরুন্নবী ফারুকী ও মুহাম্মদ ওমর ফারুক। আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদের সভাপতিত্ব মাহফিলে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল হক কাদেরী, মাওলানা মোহাম্মদ নুরুন্নবী ফারুকী ও মুহাম্মদ ওমর ফারুক।
মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আনিসুর রহমান, এডভোকেট জুবায়ের আহমেদ, কর্মকর্তা সানাউল হক, নাজমুল গনী, মিরাজ কাউসার ও মুহাম্মদ দেলওয়ার, সাংবাদিক রিমন ইসলাম প্রমুখ।
মাহফিলে আলেমগণ কুরআন-সুন্নাহর আলোকে পবিত্র লাইলাতুল মুবারাকার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে সবাইকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহবান জানান।
বক্তাগণ বলেন, লাইলাতুল মুবারাকা ইসলাম ধর্মের অন্যতম উপলক্ষ। এর উল্লেখযোগ্য আমলগুলোর মধ্যে রয়েছে নফল সালাত, কুরআন তেলাওয়াত, না’ত শরীফ পাঠ, জিকির, সালাতু সালাম, কবর জিয়ারত, সাদাকা প্রদান, মুনাজাত ও তবারুক বিতরণ। বক্তগণ আরও বলেন, মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে তিনটি পবিত্র রজনীর কথা উল্লেখ করেছেন লাইলাতুল আসরা বা শবে মেরাজ, লাইলাতুল মুবারাকা বা শবে বরাত ও লাইলাতুল ক্বদর বা শবে ক্বদর। পবিত্র হাদীস শরীফে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের কথা উল্লেখ করে বলেন যে, লাইলাতুল মুবারাকা হলো ভাগ্যরজনী বা রহমত বন্টনের রজনী। হাদীস শরীফে নিসফে শাবানের রাত্রিতে ইবাদত ও পরবর্তী দিনের সাওম বা রোজা পালনের জন্য নির্দেশ রয়েছে। হাদীস শরীফে আরো উল্লেখ রয়েছে যে, “রজব আল্লাহর মাাস, শাবান রাসূল (সাঃ) এর মাস ও রমাদান উম্মতের মাস।” এই তিনটি পর্যায়ক্রমিক মাসের মধ্যে কুরআন শরীফের উল্লেখিত একটি করে পবিত্র রজনী রয়েছে যা ঐ মাসের মধ্যে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
বক্তাগণ বলেন, লাইলাতুল মেরাজ, লাইলাতুল মুবারাকা ও লাইলাতুল ক্বদরের প্রতি বিশ্বাস বা আনুগত্য ঈমানের অংশ, আর এই উপলক্ষগুলো পালন করা সুন্নাত ও নফল। তারা বলেন, একটি কুচক্রীমহল লাইলাতুল মুবারাাকা বা শবে বরাতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সরলপ্রাণ মুসলিমদের বিভ্রান্ত করছে, যা প্রতিহত করা সকল মুসলিমের ধর্মীয় দায়িত্ব। বক্তাগণ আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর পক্ষ থেকে সবাইকে নবীপ্রেমে ইসলামের প্রকৃতধারা আহলে সুন্নাতের পতাকায় ঐক্যবদ্ধ হয়ে দুনিয়া ও আখেরাতের প্রকৃত মুক্তি ও সমৃদ্ধি অর্জনে এগিয়ে আসার আহ্বান জানান। বিশ্ব মানবতার প্রকৃত মুক্তি ও সমৃদ্ধি কামনায় এবং করোনার প্রকোপ থেকে পরিত্রানের উদ্দেশ্যে জিকির, সালাতু সালাম, বিশেষ মুনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে পবিত্র লাইলাতুল মুবারাকা মাহফিল শেষ হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ