Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার “শাহাদত মাহফিল ও প্রতিবাদ সভা”

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: August 15, 2019 | 10:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার উদ্যোগে সংগঠনের জ্যাকসন হাইটস কার্যালয়ে গত ১২ই আগষ্ট সোমবার শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ)-এর পঞ্চম শাহাদত বার্ষিকী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা শায়েখ আল্লামা আাবু সুফিয়ান আল কাদেরীর উপর হামলার প্রতিবাদে “শাহাদত মাহফিল ও প্রতিবাদ সভা” অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব থেকে কোরআন তেলাওয়াত ও না’ত শরীফ পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার সভাপতি শেখ আব্দুর রহীম মাহমুদ ও বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার সিনিয়র সহ সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ, আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী ও নেতৃবৃন্দ মুহাম্মদ নাদের, আবুল কাশেম ভূঁইয়া, মাহফুজুল বারী, ওমর ফারুক, নাজমুল গনী, মুতাসিম বিল্লাহ দুলাল, বাবুল মিয়া ভূঁইয়া প্রমুখ।

বক্তাগণ শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর ২০১৪ সালে ঢাকাস্থ নিজগৃহে দুস্কৃতিকারী উগ্রপন্থীদের হাতে নিহত হওয়ার ঘটনার বর্ণনা করে বলেন যে, বিগত পাঁচ বছরের সরকার -এ নির্মম হত্যাকা-ের কোন বিচার না করতে পারায় আহলে সুন্নাতপন্থী কোটি কোটি জনতা সরকারের উপর অসন্তুষ্ট। সাথে সাথে কোন হত্যার বিচার না হওয়া দেশ-রাষ্ট্রের মর্যাদার জন্যও হানিকর। বক্তাগণ আরও বলেন যে সদ্য গত ২রা আগষ্ট হাজীগঞ্জ চাঁদপুরে দুষ্কৃতিকারী কর্তৃক শায়েখ আল্লামা আাবু সুফিয়ান আল কাদেরীর উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে তড়ীৎ বিচারের দাবী জানান। বক্তাগণ দেশে আলেমদের নিরাপত্তার জন্য প্রয়োজনে বিশেষ সরকারী ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান। উল্লেখ্য যে ২০১৪ সালে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী ও আল্লামা আবু সুফিয়ান আল্ কাদেরী ধর্মীয় সফরে আমেরিকায় এলে তাঁরা সর্বপ্রথম আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ গঠনের প্রচেষ্টা করেন। আর তাই অত্র সংগঠন গভীরভাবে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী ও আবু সুফিয়ান আল কাদেরীর কাছে ঋণী। অত্র সংগঠন সর্বদা সংগঠনের অন্যতম উদ্যোক্তা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারকী (রহঃ) ও সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা শায়েখ আল্লামা আবু সুফিয়ান আল কাদেরীর অবদানকে স্মরণ রাখার সংকল্প করেন। জিকির, সালাতু সালাম, কিয়াম, খতমে গাউসিয়া, শাজারায়ে কাদেরিয়া আলিয়া পাঠান্তে বিশেষ মুনাজাতের মাধ্যমে শাহাদত মাহফিল ও প্রতিবাদ সভা সমাপ্ত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV