Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক’র ওরসে খাজা গারীবে নেওয়াজ মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: March 20, 2019 | 8:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মহান আল্লাহ্ তা’য়ালার রহমত- মহান প্রিয়নবীর মহব্বত ও আওলিয়া কেরামের অসিলা ও নেসবত অর্জনে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ওলী খাজায়ে আজম খাজা গরীবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহের ৮০৭তম মহাপবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার উদ্যেগে নিউইয়র্ক এর জ্যাকসন হাইটস্থ খাবারবাড়ী চাইনিজ হলে গত ১৭ই মার্চ রবিবার বাদ মাগরিব ”ওরসে খাজা গারীবে নেওয়াজ মাহফিল” অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত না’ত শরীফ পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার উপদেষ্টা ও মাহফিলের আহ্বায়ক সৈয়দ হেলাল মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ নাদের ও মুহাম্মদ ওমর ফারুক। মাহফিলে তকরীর করেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার সভাপতি হাফেজ মাওলানা শেখ আব্দুর রহীম মাহমুদ, আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, মাওলানা আব্দুর রহিম প্রমুখ। বক্তব্য রাখেন অতিথি মুক্তিযোদ্ধা মশিউর রহমান, কাজী নয়ন, আবু তালেব চান্দু, ইঞ্জিনিয়ার খালেদ, আনিসুর রহমান, আকতার হোসেন, কাজী আজম, মোতাসিম বিল্লাহ দুলাল, তাইমুর অরোরা প্রমুখ।
আলেমবৃন্দ তাদের তকরীরে বলেন যে, পবিত্র কোরআন ও হাদীস শরীফে অগনিত স্থানে সুস্পষ্টভাবে আওলিয়া কেরামের পরিচয় মর্যাদা গুরুত্ব ও তাদের আনুগত্য ও ওসিলার কথা বলা রয়েছে। খাজা গরীবে নেওয়াজ (রহঃ) বিগত ৮০০ বৎসরের সমস্ত আওলিয়াদের শ্রেষ্ঠ। খাজা গরীবে নেওয়াজের অন্যতম কৃতিত্ব হলো যে, তিনি ”মুবাল্লিগে আজম” যিনি এককভাবে সবচেয়ে বেশী মানুষকে ইসলামে দিক্ষীত করেন। খাজা গরীবে নেওয়াজ ইমাম মুঈনুদ্দীন চিশ্তী (রহঃ) চিশ্তিয়া তরীকার প্রবর্তক যাঁর অনুসারীগণ সমগ্র উপমহাদেশে ইসলাম প্রচারে বলিষ্ঠ ও কার্যকরী ভ’মিকা রাখেন। তাই চিশ্তিয়া তরীকাই উপমহাদেশে ইসলামের প্রকৃত তবলীগ হিসেবে স্বীকৃত। ইদানিং কতিপয় ব্যক্তিবর্গ বিভিন্ন গণমাধ্যমে আওলিয়া কেরামের আনুগত্য ও ওসিলার বিপক্ষে অপপ্রচারনা চালিয়ে সরল প্রাণ মুসলমানদের ঈমান হরণ করে চলেছে। মাহফিলে আলেমগণ এসকল হীন স্বার্থান্বেষী সৌদী গোত্রবাদের পালিত উগ্রবাদী সালাফীদের নবীদ্রোহী ও ওলীদ্রোহী অপপ্রচারনার শিকার না হওয়ার জন্য মুসলীম জনতাকে পরামর্শ দেন। আলেমগণ আরো বলেন যে, আল্লাহ্ তা’য়ালা আমাদেরকে মাতাপিতা দান করেছেন জাগতিক প্রতিপালনের উসিলা হিসেবে, তদ্রুপ তিনি আমাদেরকে আওলিয়া কেরাম দান করেছেন ঈমানী রুহানী প্রতিপালনের উসিলা হিসেবে। তাই সাহাবায়ে কেরাম ও আওলিয়া কেরামের এক্তেদা এত্তেবা ওসিলা ও নেসবতের মাধ্যমে কোরআন সুন্নাহ্ ইজমা কেয়াসের নিরিখে জীবন অতিবাহিত করাই প্রকৃত ইসলামের ধারা। মাহফিলে নিউজিল্যান্ডে সংগঠিত মুসলমানদের উপর বর্বরচিত সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা জানানো হয়, নিউজিল্যান্ডের সদ্য শহীদ মুসল্লীদের জন্য ফাতেহা ও ঈসালে সওয়াব পাঠ করা হয় এবং ইসলাম ও মুসলীম বিরোধী সকল সন্ত্রাসবাদের সমালোচনা ও নিন্দা করা হয়। পরিশেষে সালাতু সালাম ক্বিয়াম ও মুনাজাত পাঠান্তে বিশেষ তবারক বিতরণের মাধ্যমে ”ওরসে খাজা গারীবে নেওয়াজ মাহফিল” সমাপ্ত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV