Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আহালে বায়াত ও সাহাবায়ে কেরামের প্রতি আনুগত্যই ইসলামের মূলধারা – আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: April 22, 2021 | 2:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর উদ্যোগে ও চিশতিয়া আলিয়া দরবার শরীফ নিউইয়র্কের ব্যবস্থাপনায় গত ৬ই এপ্রিল নিউইয়র্কের লং আইল্যান্ডের কোমেকস্থ দরবার হলে “শানে আহলে বায়াত ও সাহাবায়ে কেরাম মাহফিল” অনুষ্ঠিত হয়। এতে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর ও কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াত ও না’ত শরীফ পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদের সভাপতিত্ব এতে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ, মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, সহ সভাপতি মাওলানা আনোয়ারুল হক কাদেরী, মুহাম্মদ নাদের প্রমুখ।
মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী নয়ন, আবু তালেব চান্দু, গিয়াস আহমেদ, আবু তাহের, কার্যকরী সদস্য মুহাম্মদ নাজিম, নাজের উদ্দিন, আহসান হাবিব এবং বিশিষ্ট জনের মধ্যে মুহাম্মদ আলী বাবু, রিমন ইসলাম, ব্রিগ্রেডিয়ার জেনারেল অবঃ সিদ্দিকুর রহমান, কাজী কামরুল ইসলাম, শামসুল আজম আলামিন, মুহাম্মদ আলম শামীম প্রমুখ।
মাহফিলে নেতৃবৃন্দ বলেন, আহলে বায়াত, খোলাফায়ে রাশেদীন ও সাহাবায়ে কেরামের সম্মিলিত খেলাফত ও ইমামতের প্রতি আনুগত্যই ইসলামের মূলধারা। আহলে বায়াত ও সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ বা ভেদাবেদ সৃষ্টির কারনেই মুসলিম সমাজে অনৈক্য সৃষ্টি হয়েছে। ফলে রাফেজী, খারেজী, নাসেবী, এজিদী, শিয়া, মুতাজিলা প্রমুখ বাতেল ফেরকা সমুহের সৃষ্টি হয়ে ইসলামের প্রকৃতধারার বিনাশ ঘটে। ৬১ হিজরীতে খারেজী এজিদবাদের হাতে আহলে বায়াত ও সাহাবায়ে কেরামের খেলাফত ইমামতের ধারা সমাজ রাষ্ট্র থেকে বিলুপ্ত হয়। ফলে ইসলাম রাষ্ট্র ও বিশ^ ব্যবস্থা থেকে উৎখাত হয়ে যায়। আজকের যুগেও আমরা যদি সত্যিকারের ইসলামে উজ্জীবীত হতে চাই, তাহলে আমাদেরকে নবীপ্রেমে আহলে বায়াত ও সাহাবায়ে কেরামের খেলাফত ইমামতের আনুগত্যে থাকতে হবে।
তারা বলেন, বর্তমান যুগের বলদর্পী দুটি বাতেল ফেরকা খারেজী ওহবীবাদ ও রাফেজী শিয়াবাদ কোনো না কোনোভাবে আহলে বায়াত ও সাহাবায়ে কেরামের সম্মিলিত খেলাফত ইমামতকে অস্বীকার বা অবজ্ঞা করেই চলেছে। বক্তাগণ সকল মুমিন জনতাকে ঈমানের তাকিদে আহলে বায়াত ও সাহাবায়ে কেরামের সম্মিলিত খেলাফত ইমামতকে মান্য করার আহবান জানান। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম পাঠান্তে বিশ^ মনবতার করোনা থেকে মুক্তির কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে “শানে আহলে বায়াত ও সাহাবায়ে কেরাম মাহফিল” শেষ হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV