Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আ্যসাল নিউজারসি চ্যাপটার’র আদমশুমারী বিষয়ক প্রশিক্ষণ ও চাকুরী মেলা আটলান্টিক সিটিতে ২৬ ফ্রেব্রুয়ারি

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: February 17, 2020 | 11:26 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটিতে আগামী ২৬ ফেব্রুয়ারি বুধবার আ্যসাল নিউজারসি চ্যাপটার এর উদ্যোগে আদমশুমারী বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী ও চাকুরী মেলার আয়োজন করা হয়েছে। আটলান্টিক সিটির ১০১৪ আটলান্টিক এভিনিউতে অবস্থিত ‘লোকাল ফিফটি ফোর’ এর সদর দপ্তরে ঐদিন সন্ধ্যা ৫.৩০ মিনিটে এই ‘প্রশিক্ষন কর্মসূচী ও চাকুরি মেলা‘ অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রতিটি ব্যক্তিকে গণনার আওতায় নিয়ে আসতে সেন্সাস ব্যুরো চলতি ২০২০ সালের আদমশুমারির জন্য লোক নিয়োগ করবে। নিয়োগ প্রাপ্তরা আগামী পহেলা এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হওয়া আদমশুমারিতে ছয় থেকে আট সপ্তাহ কাজ করার সুযোগ পাবেন। সেন্সাস টেকার পদে এসব নিয়োগ প্রাপ্তরা সপতাহে পার্টটাইম, ফুলটাইম সহ সর্বোচ্চ চল্লিশ ঘন্টা পর্যন্ত কাজের সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের নাগরিক ও অনাগরিক আঠারো বছর ও তার চেয়ে বেশি বয়সীরা এ চাকুরীর সুযোগ পাবেন। সেন্সাস ব্যুরোর এ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে দক্ষিন এশীয় প্রবাসীদের অবহিতকরন এবং আদমশুমারিতে তাঁরা যাতে সবাই অংশগ্রহন করে সে ব্যাপারে প্রচার – প্রচারনা চালিয়ে দক্ষিন এশীয় প্রবাসীদেরকে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে করনীয় বিষয়সমূহ নির্ধারণ এর জন্য এই আয়োজন।
সংগঠনের সভাপতি ফারুক হোসেন দক্ষিন এশীয় অভিবাসীদেরকে এই আয়োজনে শরীক হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, প্রতি ১০ বছর অন্তর যুক্তরাষ্ট্রে আদমশুমারি অনুষ্ঠিত হয়। লোক গণনার মধ্য দিয়ে চিকিৎসা-উন্নয়ন-শিক্ষা প্রভৃতি সেক্টরে ফেডারেল তহবিল বন্টন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV