Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

ইউএনএফপিএর তথ্য : ২০২০ নাগাদ বাল্যবিবাহ হবে ১৪ কোটি কন্যাশিশুর

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: March 8, 2013 | 9:50 PM

ডেস্ক : ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে ১৪ কোটি কন্যাশিশু বাল্যবিবাহের শিকার হবে। জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এ তথ্য জানিয়েছে। ইউএনএফপিএর হিসাব অনুযায়ী, উল্লিখিত সময়ে প্রতিবছর প্রায় এক কোটি ৪২ লাখ বা প্রতিদিন প্রায় ৩৯ হাজার কন্যাশিশু ১৮ বছর পূর্ণ করার আগেই বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হবে। সে হিসাবে ১০ বছরে ১৪ কোটিরও বেশি কন্যাশিশু বাল্যবিবাহের শিকার হবে। তাদের মধ্যে পাঁচ কোটি কন্যাশিশুর বিয়ে হবে ১৫ বছর পূর্ণ করার আগেই। ইউএনএফপিএর নির্বাহী পরিচালক বাবাতান্দে ওসোতিমেহিন বলেন, ‘বাল্যবিবাহ মানবাধিকারের চরম লঙ্ঘন এবং এটা মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও সম্ভাবনার সব পথকে আটকে দেয়। বাল্যবিবাহের শিকার কন্যাশিশুর বিকাশ পুরোপুরি হয় না। যেহেতু অনেক অভিভাবক তাঁদের কন্যাশিশুদের মঙ্গল চান, তাই বাল্যবিবাহ বন্ধে আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে।’ বর্তমানে আফ্রিকার সাব-সাহারা ও দক্ষিণ এশিয়া অঞ্চলের কন্যাশিশুদের মধ্যে বাল্যবিবাহের হার বেশি। সূত্র : এএনআই।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV