ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ২২৩ তম পর্ব : অতিথি : যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটর বাংলাদেশি-আমেরিকান শেখ রহমান (ভিডিও)
https://www.youtube.com/watch?v=T-xN1HBgW14
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ২২৩ তম পর্ব ১০ মে শুক্রবার সম্প্রচারিত হয়েছে।
ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র এ পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম ও একমাত্র বাংলাদেশি-আমেরিকান নির্বাচিত সিনেটর শেখ রহমান। তিনি ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির নির্বাহী সদস্য। অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র আজীবন সদস্য।
‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ এ সিনেটর শেখ রহমান বলেন, ইমিগ্যান্টদের অধিকার সুসংহত করতে তিনি কাজ করে যাচ্ছেন। কোন মানুষই যাতে বৈষম্যের শিকার না হন সে বিষয়েও সোচ্চার তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ পদক্ষেপ সহ ইমিগ্র্যান্ট বিরোধী প্রদক্ষেপকে আমেরিকার মূল্যবোধ ও মানবাধিকার পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ২০২০ সালের নির্বাচনে এর প্রতিফলন ঘটাতে হবে। আমেরিকার মূল্যবোধ সমুন্নত রাখা, ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মূলধারায় আরো জোরালো অবস্থানে নিতে হবে এশিয়ানদের। বাংলাদেশী সহ দক্ষিণ এশীয় কমিউনিটি তথা অভিবাসীদের অধিকার রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানে সব সময় তার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ইউটিউব চ্যানেলে (Youtube: https://www.youtube.com/user/usanewsonline) সম্প্রচারিত হয়।
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ইউটিউব চ্যানেলের টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হয়।
অনুষ্ঠান স্পন্সর কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক, কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুল, মামুন’স টিউটোরিয়াল এবং এশিয়ান মাল্টি সার্ভিস ইনক। অনুষ্ঠান সহযোগি মামুন রহমান। ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ বিষয়ে যোগাযোগ : ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯।
Please watch and Free Subscribe Our Youtube Channel Usanewsonline :
UsaNewsOnline Interview, Talk Show and USA based community news you will find at Our Youtube Channel. To get all update regularly Please Free SUBSCRIBE Our youtube channel Usanewsonline at the following
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল