ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ২৮১ তম পর্ব: নিউইয়র্ক স্টেট এসেম্বলীম্যান প্রার্থী জয় চৌধুরীর নির্বাচনী অঙ্গীকার এবং বাংলাদেশ-আমেরিকার তুলনামূলক ছাত্র রাজনীতি (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ২৮১ তম পর্ব ৪ নভেম্বর সোমবার সম্প্রচারিত হয়।
ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র এ পর্বের আমন্ত্রিত অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী মূলধারার রাজনীতিক, নিউইয়র্ক স্টেট এসেম্বলীম্যান (এসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৪ জ্যাকসন হাইটস, ইষ্ট এলমহার্ষ্ট ও উডসাইড আংশিক) প্রার্থী বাংলাদেশী-আমেরিকান জয় চৌধুরী।
‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল এ নিউইয়র্ক স্টেট এসেম্বলীম্যান প্রার্থী মূলধারার সাবেক ছাত্রনেতা জয় চৌধুরী তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। এসময় তিনি বাংলাদেশ ও আমেরিকার ছাত্র রাজনীতির তুলনামূলক বিশ্লেষণ করেন। চট্রগ্রামের কৃতি সন্তান জয় চৌধুরী বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। পাশাপাশি কাজ করছেন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান কষ্টার অফিসে। এশিয়ান আমেরিকান কমিউনিটির অতি পরিচিত মুখ জয় চৌধুরীর নেতৃত্ব শুরু হয় ছাত্র জীবন থেকেই। এখানকার কলেজে অধ্যয়ন কালীন তিনি প্রায় ৫০ হাজার স্টুডেন্টের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। ২০১৫ সালে টিউশন ফি কমানোর দাবীতে কয়েক হাজার স্টুডেন্ট নিয়ে নিউইয়র্কের ম্যানহাটানে আন্দোলন করেন জয় চৌধুরী। দফায় দফায় আন্দোলনের মূখে টিউশন ফি কমাতে বাধ্য হয় গভর্ণর এন্ড্রো কুমো প্রশাসন। সেই থেকেই শুরু জয় চৌধুরীর নেতৃত্বের সফলতা।
‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল এ তিনি বলেন, বাংলাদেশীসহ ইমিগ্র্যান্ডদের অধিকার রক্ষায় মূলধারার সাথে কাজ করছেন তরুন বাংলাদেশী জয় চৌধুরী। রয়েছেন বাংলাদেশীসহ এশিয়ান আমেরিকান কমিউনিটির পাশে। নির্বাচিত হলে নিউইয়র্ক সিটি কাউন্সিল অফিসে এবং ছাত্র সংসদে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবেন জয় চৌধুরী। তিনি বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, এখানকার বাংলাদেশীরা একজোট হলে স্টেট এসেম্বলীম্যান হিসেবে তার বিজয় অবিসম্ভাবী।
অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ইউটিউব চ্যানেলে (Youtube: https://www.youtube.com/user/usanewsonline) সম্প্রচারিত হয়। পরে মিমটিভি ইউএসএ অনুষ্ঠানটি পুন:প্রচার করে।
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ইউটিউব চ্যানেলের টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হয়।
অনুষ্ঠান স্পন্সর কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক, কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুল, মামুন’স টিউটোরিয়াল এবং এশিয়ান মাল্টি সার্ভিস ইনক। অনুষ্ঠান সহযোগি মামুন রহমান। ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ বিষয়ে যোগাযোগ : ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests