Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৩০১ তম পর্ব : বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ্যকে বৈশ্বিকমানে নতুন প্রজন্মের সামনে পরিবেশনের প্রয়াস চালাচ্ছি- রন্ধন শিল্পী খলিল (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: January 2, 2020 | 8:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৩০১ তম পর্ব ৩১ ডিসেম্বর (২০১৯) মঙ্গলবার সম্প্রচারিত হয়।
ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র এ পর্বের অতিথি নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউস’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান।
অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ইউটিউব চ্যানেলে (Youtube: https://www.youtube.com/usanewsonline) সম্প্রচারিত হয়।

‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র এ পর্বের অতিথি খলিল বিরিয়ানী হাউজ, খলিল হালাল চাইনিজ, খলিল পার্টি সেন্টার ও খলিল সুইটস অ্যান্ড বেকারী’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোঃ খলিলুর রহমান জানান, নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় খলিল বিরিয়ানী হাউজ, খলিল হালাল চাইনিজ, খলিল পার্টি সেন্টার এবং খলিল সুইটস অ্যান্ড বেকারী’র মাধ্যমে তিনি কমিউনিটি সেবা দিয়ে আসছেন। তিনি বলেন, খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিউইয়র্কের ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে শিক্ষা এবং নিউইয়র্কের প্রখ্যাত রেস্টুরেন্টের প্রত্যক্ষ কাজের অভিজ্ঞতার আলোকে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনে নিয়োজিত হয়েছি। বাংলাদেশ থেকে সর্বচ্চ ডিগ্রী নিয়ে যুক্তরাষ্ট্রে আসি। এখানে রন্ধন শিল্পের ওপর উচ্চতর ডিগ্রি এবং রেস্টুরেন্ট পেশার দীর্ঘ্য দিনের অভিজ্ঞতায় প্রতিষ্ঠা করি খলিল বিরিয়ানী হাউস। গ্রাহকদের স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশন মাধ্যমে অল্প সময়ের মধ্যেই খলিল বিরিয়ানীর খাবারের সুনাম-সুখ্যাতি নিউইয়র্ক সহ পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে। ভিন্ন স্বাদ, আধুনিক মান, রুচি ও স্বাস্থ্যসম্মত নানা খাবার পরিবেশন আর উন্নত কাস্টমার সার্ভিসের মাধ্যমে খলিল বিরিয়ানী হাউজ নতুন প্রজন্মসহ কমিউনিটির মন জয় করতে সক্ষম হয়।
আমেরিকান সনদপ্রাপ্ত বাঙালী শেফ খলিল বলেন, সকল স্তরের গ্রাহকদের কথা বিবেচনা করে খলিল গ্রুপ প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন প্রজন্ম সহ সকলের প্রতি লক্ষ রেখে স্বাস্থ্য সম্মত খাবারের নিশ্চয়তা থাকছে এখানে। প্রবাসী বাংলাদেশিদের সব ধরণের রেস্টুরেন্ট খাদ্য সামগ্রীর চাহিদা পূরণে সেবা দিচ্ছে।
’কাস্টমার ফার্স্ট’ এ প্রত্যয়ে সম্মানিত সকল স্তরের গ্রাহকের কথা বিবেচনা করে কমিউনিটির সেবায় তার সব ক’টি প্রতিষ্ঠান সেভাবে সাজানো হয়েছে।
শেফ খলিলুর রহমান বলেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের হালাল খাবারের প্রতিষ্ঠান গড়তে পেরে মহান আল্লার নিকট অশেষ শুকরিয়া আদায় করছি। নিজের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সুলভ মূল্যে বিশুদ্ধ হালাল খাবারের সেবা দেয়াই তার লক্ষ। তিনি বলেন, স্বাস্থ্য সম্মত খাবার সামগ্রী পরিবেশনে প্রবাসে বাংলাদেশী কমিউনিটির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকতে চাই। এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বিগত ২০১৭ সালের ২১ জুলাই ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে যাত্রা শুরু করে ঢাকা ভার্সিটি থেকে গণিতে মাস্টার্স করা রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ। এর ৬ মাসের মধ্যেই ২০৬২ মেকগ্র এভিনিউতে খোলা হয় খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখা খলিল হালাল চাইনিজ। এর পাশাপাশি চালু করা হয় খলিল পার্টি সেন্টার। তার গ্রুপ বিজনেসে সর্বশেষ সংযোজন খলিল সুইটস অ্যান্ড বেকারী।
রন্ধন শিল্পী খলিলুর রহমান তার সব আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন। যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগেরও অনুরোধ জানিয়েছেন। ফোন: ৯২৯-৬২৪-৮৩৯৮, ৭১৮-৪০৯-৬৮৪০, ৩৪৭-৬২১-২৮৮৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩। ই-মেইল :

[email protected],

ওয়েব সাইট : http://www.khalilbiryani.com
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ইউটিউব চ্যানেলের টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হয়।
অনুষ্ঠান স্পন্সর কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক, কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুল, মামুন’স টিউটোরিয়াল এবং এশিয়ান মাল্টি সার্ভিস ইনক। প্রোগ্রাম অ্যাসোসিয়েট মামুন রহমান। ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ বিষয়ে যোগাযোগ : ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯।

Please watch and Free Subscribe Our (www.usanewsonline.com) Youtube Channel Usanewsonline :

UsaNewsOnline Interview, Talk Show and USA based community news you will find at Our Youtube Channel. To get all update regularly Please Free SUBSCRIBE Our youtube channel Usanewsonline at the following

 L I N KYoutube: https://www.youtube.com/usanewsonline

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV