ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৩০৪ তম পর্ব : আত্মীয়স্বজন/প্রতিবেশীর স্বাস্থ্য সেবা দিয়ে ঘন্টায় ১৯-২১ ডলার আয়! (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৩০৪ তম পর্ব ৩ জানুয়ারী (২০২০) শুক্রবার সম্প্রচারিত হয়।
ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র এ পর্বের অতিথি নিউইয়র্কের অন্যতম হোম কেয়ার কোম্পানী এম অ্যান্ড এন হোম কেয়ারের কোঅর্ডিনেটর জোবেদা হোসেন রোজী।
অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ইউটিউব চ্যানেলে (Youtube: https://www.youtube.com/usanewsonline) সম্প্রচারিত হয়।
‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র এ পর্বের অতিথি জোবেদা হোসেন রোজী জানান, এম অ্যান্ড এন হোম কেয়ার নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক স্বীকৃত। এম অ্যান্ড এন হোম কেয়ার নিউইয়র্ক স্টেটের নিয়মানুযায়ী সম্পূর্ণ সেবা প্রদান করে। তিনি বলেন, নিউইয়র্কে নাগরিক জীবনে সবাইকে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হয়। অনেকের পক্ষেই সংসারে বয়োজ্যেষ্ঠ কিংবা অসুস্থ্য আপনজনদের যথার্থ স্বাস্থ্য সেবা দেয়া সম্ভব হয়ে ওঠে না। এ কারণে বয়োজ্যেষ্ঠ কিংবা অক্ষম আপনজনদের স্বাস্থ্য সেবার জন্য অপরিচিতদের সহায়তা নিতে হয়। কিন্তু এতে বয়োজ্যেষ্ঠ কিংবা অসুস্থ্য আপনজনরা কখনও কখনও অপরিচিতদের উপস্থিতি অস্বস্তিকর বোধ করেন। এসকল অবস্থা বিবেচনা করেই নিউ ইয়র্ক স্টেট্ বয়স্ক/অক্ষমদের জন্য চালু করেছে সিডিপ্যাপ প্রোগ্রাম। এম অ্যান্ড এন হোম কেয়ার নিউ ইয়র্ক স্টেটের নিয়মানুযায়ী সিডিপ্যাপ প্রোগ্রামের আওতায় বয়স্ক/অক্ষমদের সম্পূর্ণ হোম কেয়ার সেবায় সহায়তা দিয়ে থাকে।
জোবেদা হোসেন রোজী জানান, সিডিপ্যাপ প্রোগ্রামের আওতায় এম অ্যান্ড এন হোম কেয়ারের দক্ষ পেশাদার, যোগ্যতাসম্পন্ন কর্মীবাহিনী বয়স্ক এবং অক্ষমদের জন্য হোম কেয়ার সেবা নিশ্চিতে সর্বাত্মক সহায়তা দিচ্ছে। প্রতিটি রোগীর চাহিদা অনুযায়ী হোম কেয়ার সেবা নির্ধারণে সহায়তা দেয়া হয়।
তিনি জানান, নিউ ইয়র্ক স্টেট মেডিকেডের আওতাধীন ১৮ বছরের ঊর্ধ্যে যে কেউ এই সুবিধা নিতে পারে। এই প্রোগ্রামের আওতায় ঘরে বসে নিজ পরিবারের বয়স্ক এবং অক্ষম সদস্যদের সেবা করে বড় আয়ের সুযোগ নিতে পারেন যে কেউ। এম অ্যান্ড এন হোম কেয়ার এ সংক্রান্ত সহযোগিতা দিয়ে আয়ের সুযোগ করে দিচ্ছে।
এম অ্যান্ড এন হোম কেয়ার’র কো-অর্ডিনেটর জোবেদা হোসেন রোজী বলেন, এম অ্যান্ড এন হোম কেয়ার চলমান কেস ট্রান্সফার করেও স্টেটের নিয়মানুযায়ী বেশি ঘন্টা ও সর্বোচ্চ অর্থ আয়ের সুযোগ করে দিতেও সহায়তা হিচ্ছে। এই প্রোগ্রামে আত্মীয়স্বজন/প্রতিবেশীর স্বাস্থ্য সেবা দিয়ে ঘন্টায় ১৯-২১ ডলার আয়ের সুযোগ রয়েছে। আপনজনদের সেবা করার জন্য কোন ট্রেনিং বা সার্টিফিকেটের প্রয়োজন হয় না। এম অ্যান্ড এন হোম কেয়ার দীর্ঘ দিন ধরে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের হোম কেয়ার সংক্রান্ত সেবা দিয়ে আসছে। এম অ্যান্ড এন হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা চালু করার সর্বাত্মক সহায়তা দিয়ে আসছে।
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ইউটিউব চ্যানেলের টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হয়।
অনুষ্ঠান স্পন্সর কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক, কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুল, মামুন’স টিউটোরিয়াল এবং এশিয়ান মাল্টি সার্ভিস ইনক। প্রোগ্রাম অ্যাসোসিয়েট মামুন রহমান। ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ বিষয়ে যোগাযোগ : ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯।
Please watch and Free Subscribe Our (www.usanewsonline.com) Youtube Channel Usanewsonline :
UsaNewsOnline Interview, Talk Show and USA based community news you will find at Our Youtube Channel. To get all update regularly Please Free SUBSCRIBE Our youtube channel Usanewsonline at the following
Youtube: https://www.youtube.com/usanewsonline
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity