ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৩১১ তম পর্ব: যুক্তরাষ্ট্রে ২০২০ সেন্সাসে পার্টটাইম-ফুলটাইম নিয়োগ চলছে; বেতন ঘন্টায় ২৮ ডলার! (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৩১১ তম পর্ব ৩ ফেব্রুয়ারী সোমবার সম্প্রচারিত হয়।
ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র এ পর্বের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী ২০২০ সেন্সাস রিক্রুটিং এসিস্টেন্স আবুল শামসউদ্দিন।
অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ইউটিউব চ্যানেলে (Youtube: https://www.youtube.com/usanewsonline) সম্প্রচারিত হয়।
‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’-এ ২০২০ সেন্সাস বিষয়ে বিস্তারিত তুলে ধরে রিক্রুটিং এসিস্টেন্স আবুল শামসউদ্দিন বলেন, প্রতি ১০ বছর অন্তর যুক্তরাষ্ট্রের সেন্সাস অনুষ্ঠিত হয়। লোক গণনার মধ্যদিয়ে চিকিৎসা-উন্নয়ন-শিক্ষা প্রভৃতি সেক্টরে ফেডারেল তহবিল বণ্টন করা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঞ্চলে ইতোমধ্যে ২০২০ সেন্সাসের কার্যক্রম শুরু হয়েছে। ২০২০ সেন্সাস রিক্রুটিং বিভাগ লোক নিয়োগ করছে। আগামী ১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হওয়া আদমশুমারিতে সেন্সাসে নিয়োগপ্রাপ্তরা ৬ থেকে ৮ সপ্তাহ কাজ করার সুযোগ পাবেন। সেন্সাস টেকার পদে এসব নিয়োগ প্রাপ্তরা ঘন্টায় ২৮ ডলার করে মজুরী এবং সপ্তাহে পার্টটাইম-ফুলটাইম সহ সর্বোচ্চ ৪০ ঘন্টা পর্যন্ত কাজের সুযোগ পাবেন। স্ব-বেতনে ট্রেনিংয়ের সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের সিটিজেন ও ননসিটিজেন ১৮ বছর ও ততোর্ধ বয়সীরা এ চাকুরীর জন্য উপযুক্ত বিবেচিত।
সেন্সাস রিক্রুটিং এসিস্টেন্ট আবুল শামসউদ্দিন সেন্সাস ব্যুরোর এ চাকুরীতে নিয়োগ নেয়ার সুযোগ গ্রহণ করার জন্য বাংলাদেশীদের আহ্বান জানিয়ে বলেন, এতে নিয়োগ প্রাপ্তরা যেমনি আর্থিকভাবে লাভবান হবেন তেমনি কমিউনিটির প্রতিটি ব্যক্তিও নিজ ভাষাভাষির সহায়তায় গণনার আওতায় এসে রাষ্ট্র কর্তৃক প্রদেয় সকল সুযোগ-সুবিধা ভোগের সুযোগ পাবেন। তিনি সেন্সাসের গুরুত্ব তুলে ধরে সকল বাংলাদেশীকে ২০২০ সেন্সাসে অংশ নেয়ার আহ্বান জানান।
তিনি জানান, নিউইয়র্ক সিটিতে সেন্সাস টেকার পদে নিয়োগ প্রাপ্তরা ঘন্টায় ২৮ ডলার করে মজুরী এবং সপ্তাহে পার্টটাইম-ফুলটাইম সহ সর্বোচ্চ ৪০ ঘন্টা পর্যন্ত কাজের সুযোগ পাবেন। বাংলা সহ ১২টি ভাষা-ভাষীদের এ জবে নিয়োগ দেয়া হচ্ছে। চলতি ফেব্রুয়ারী মাস নিয়োগ প্রক্রিয়া চলবে। অনলাইনে লোক নিয়োগ সহ এব্যাপারে সর্র্বাত্মক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন তিনি। অনলাইনে আবেদনের করার ঠিকানা : 2020CENSUS.GOV/JOBS
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ইউটিউব চ্যানেলের টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হয়।
অনুষ্ঠান স্পন্সর কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক, কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুল, মামুন’স টিউটোরিয়াল এবং এশিয়ান মাল্টি সার্ভিস ইনক। প্রোগ্রাম অ্যাসোসিয়েট মামুন রহমান। ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ বিষয়ে যোগাযোগ : ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯।
Please watch and Free Subscribe Our (www.usanewsonline.com) Youtube Channel Usanewsonline :
UsaNewsOnline Interview, Talk Show and USA based community news you will find at Our Youtube Channel. To get all update regularly Please Free SUBSCRIBE Our youtube channel Usanewsonline at the following
Youtube: https://www.youtube.com/usanewsonline
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030