ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৬৬১ তম পর্ব: যা বললেন বাংলাদেশের আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/718694105704256
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৬৬১ তম পর্ব ২৭ জানুয়ারী ২০২১ বুধবার সম্প্রচারিত হয়।
ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র এ পর্বের অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নির্বাচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।
অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুক (Facebook: https://www.facebook.com/USANewsNY) এবং ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ইউটিউব চ্যানেলে (Youtube: https://www.youtube.com/usanewsonline) সরাসরি সম্প্রচারিত হয়।
‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ এ আবদুল কাদের মির্জা বলেন, ‘আমি অপরাজনীতি, টেন্ডারবাজী, চাঁদাবাজি ও চাকরি বাণিজ্যসহ সব রকম অপকর্মের বিরুদ্ধে কথা যাব। আমি কখনো অপরাজনীতির কাছে মাথা নত করবো না। দল থেকে বহিষ্কার করলেও অপরাজনীতির বিরুদ্ধে কথা বলে যাবো।’
আবদুল কাদের মির্জা আরও বলেন, চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সীমা নেই। তারপরও কেন হত্যা, খুন, হানাহানির মাধ্যমে বিজয় অর্জন করতে হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে। এ নির্বাচন সুষ্ঠু হয়নি। এটা কোনো নির্বাচন হতে পারে না। এটাকে মেনে নেয়া যায় না। আমরা এরকম নির্বাচন বাংলাদেশের কোথাও দেখতে চাই না।
আবদুল কাদের মির্জা বলেন, আজকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করতে পারবেন জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশের প্রতি কমিটেড, উন্নয়নে শেখ হাসিনা বিশ্বের রোল মডেল। কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, পদ টেকাতে অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন তিনি। একরাম চৌধুরী আমার বাবাকে রাজাকার বলার পরও তিনি নিশ্চুপ। একরাম চৌধুরীর বহিষ্কার না হওয়া পর্যন্ত আমি আন্দোলন চালিয়ে যাব।
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ইউটিউব চ্যানেলের টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হয়।
অনুষ্ঠান স্পন্সর কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক, কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুল, মামুন’স টিউটোরিয়াল এবং এশিয়ান মাল্টি সার্ভিস ইনক। প্রোগ্রাম অ্যাসোসিয়েট মামুন রহমান।
Please watch and Free Subscribe Our (www.usanewsonline.com) Youtube Channel Usanewsonline :
UsaNewsOnline Interview, Talk Show and USA based community news you will find at Our Youtube Channel. To get all update regularly Please Free SUBSCRIBE Our youtube channel Usanewsonline at the following
Youtube: https://www.youtube.com/usanewsonline
‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ বিষয়ে যোগাযোগ : ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯।
E-mail : [email protected]
Web : www.usanewsonline.com
Youtube: https://www.youtube.com/usanewsonline
Facebook: https://www.facebook.com/USANewsNY
Twitter: https:// twitter.com/USAnewsOnline1
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের