বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীকে ‘ইউএসবিসিআই বিজনেস এক্সপো-২০২৩’ এ আমন্ত্রণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ‘ইউএসবিসিআই বিজনেস এক্সপো-২০২৩’ এ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীকে আমন্ত্রণ ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) কর্তৃক চলতি বছরে অনুষ্ঠিতব্য 3 দিন ব্যাপি (২২-২৪ সেপ্টেম্বর ২০২৩) ‘ইউএসবিসিআই বিজনেস এক্সপো-২০২৩’ এ বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি লিটন আহমেদ। আমন্ত্রণপত্রে সংগঠনটির সভাপতি বলেন, আমরা বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশীকে বিশেষ অতিথি হিসেবে ইউএসবিসিসিআই বিজনেস এক্সপোতে যোগ দিতে এবং উদ্বোধনী অনুষ্ঠানে ১০ মিনিটের বক্তব্যর জন্য আমন্ত্রণ জানিয়েছে।

৩ মার্চ শুক্রবার ফ্লোরিডায় হোটেল হিলটনে অনুষ্ঠিত এশিয়ান ফুড ফেয়ার এন্ড কালচারাল শোতে উপস্থিতকালে বাণিজ্যমন্ত্রীকে এ আমন্ত্রণ জানানো হয়। এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী ‘ইউএসবিসিআই বিজনেস এক্সপো-২০২৩’ এর আমন্ত্রণপত্র গ্রহণ করে সময়সুযোগ মত সফরের কথা জানান।
এ বিষয়ে ইউএসবিসিসিআইয়ের সভাপতি লিটন আহমেদ জানান, আমরা ইতিমধ্যে ‘ইউএসবিসিআই বিজনেস এক্সপো-২০২৩’ এর আমন্ত্রণপত্র বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর হাতে তুলে দিয়েছে। আগামী ২২-২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই বিজনেস এক্সপোতে মন্ত্রীকে উপস্থিত করার জন্য অফিসিয়াল যে প্রক্রিয়া আমার তা খুব শিঘ্রই সম্পন্ন করবো। আশা করি, তিনি আমাদের উক্ত বিজনেস এক্সপোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করবেন।
আমন্ত্রণপত্রের শুরুতে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) এর পক্ষ থেকে মন্ত্রীকে শুভেচ্ছা এবং ইউ.এস. বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউএসবিসিসিআই) কার্যক্রম সম্পর্কে মন্ত্রীর কাছে তুলে ধরা হয়।
এসময় এ বছর অনুষ্ঠিত ‘ইউএসবিসিআই বিজনেস এক্সপো-২০২৩’ এ বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনস্থ সকল সংস্থাকে উক্ত বিজনেস এক্সপোতে অংশ গ্রহণের জন্য অনুরোধ করা হয়। আমন্ত্রণপত্রে ইউএসবিসিসিআই এর উদ্দেশ্য নিয়ে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাংলাদেশে মার্কিন কোম্পানিকে বিনিয়োগকে উৎসাহিত করা, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও সম্প্রসারিত করা, চলমান ব্যবসায়িক কার্যক্রমকে ত্বরান্বিত করা এবং বিস্তারিত তথ্য প্রদান করে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে ব্যবসার জন্য সকল আইনি বাধা দূর করতে সাহায্য করছে ইউএসবিসিসিআই। উল্লেখ্য, ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা সমৃদ্ধি বাড়ানোর জন্য কাজ করে থাকে। এছাড়াও ক্রমবর্ধমান ব্যবসায়ী সম্প্রদায়ের চাহিদা পূরণে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসার মধ্যে সম্পর্ক স্থাপন এবং একটি উদ্যোক্তা পরিবেশ তৈরি করা
“ইউএসবিসিসিআই-এর অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন লিটন আহমেদ। তথ্য সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব, ব্যবসায়িক রেফারেল, নেটওয়ার্কিং, সামাজিকীকরণ এবং আরও অনেক কিছুর উৎস এই ব্যবসায়িক সংগঠনটি। প্রেস রিলিজ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল