Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ইউএস কংগ্রেসে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা মেডিক্যাল গ্রাজুয়েটদের ফিজিসিয়ান এসিসট্যান্ট হিসেবে নিয়োগ বিল উত্থাপনের প্রস্তাব

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: October 31, 2014 | 12:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ইউএস কংগ্রেসম্যান চালর্স রেংগলের সঙ্গে বাংলাদেশী আমেরিকানদের এক বৈঠকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা মেডিক্যাল গ্রাজুয়েটদের ফিজিসিয়ান এসিসট্যান্ট হিসাবে নিয়োগে বিল উত্থাপনের প্রস্তাব দেয়া হয়েছে।
বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল এবং নর্থ ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ ২৯ অক্টোবর ব্রঙ্কসের আমান রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় কমিউনিটির পক্ষ থেকে প্রবাসী আইনজীবী বাংলাদেশ কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার কংগ্রেসম্যানকে স্মারকলিপি আকারে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ব্যবাসায়িক চুক্তি, ব্রঙ্কসের স্থানীয় সমস্যাসহ বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।
মোহাম্মদ এন মজুমদার তার বক্তব্যে আবদুল্লাহ ফারুকের উপর হিসপানিকদের আক্রমণ, আলমগীর হোসেন ও বিমল চন্দ্রের হত্যার মর্মান্তিক চিত্র তুলে ধরে বলেন এ তিনটি বড় ধরনের ঘটনা ছাড়াও নিরপরাধ পরিশ্রমী বাংলাদেশীদের ওপর বৈষম্যমূলক আক্রমণ নিত্যনৈমত্তিক ঘটনা।
তিনি প্রস্তাব করেন কংগ্রেসম্যান চালর্স রেংগন যেন বাংলাদেশের সাথে ট্রেডিং, চুক্তি পুনরুদ্ধারে সচেষ্ট হন। এছাড়া বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসা মেডিক্যাল গ্রাজুয়েটদের ফিজিসিয়ান এসিসট্যান্ট হিসাবে নিয়োগে বিল উত্থাপনের প্রস্তাব, কমপ্রিসেনসিভ ইমিগ্রেশন রিফর্ম, ২০৫ স্ট্রিটে অবস্থিত ডি ও ৪ নং ট্রেন স্টেশন সংস্কারের সুপারিশ করা হয়।
কংগ্রেসম্যান চার্লস রেংগাল ব্রঙ্কসে বাংলাদেশীদের ক্রমবর্ধমান উপস্থিতি স্বীকার করেন এবং তাদের যেকোন প্রয়োজনে তার অফিস স্বচেষ্ট থাকবে বলে উল্লেখ করেন। বাংলাদেশ ডে, লবি ডে ইত্যাদি যে কোনো পরিকল্পনায় তার অফিস স্বচেষ্ট থাকবে বলে উল্লেখ করেন। আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর চৌধুরী জগলুল, আবদুর রহিম বাদশা, নজরুল হক, আবুদল গাফফার চৌধুরী খসরু, সাংবাদিক সাখাওয়াত হোসনে সেলিম, মোমিন চৌধুরী, আনসার হোসেন চৌধুরী, হাজি আবদুল মোসাব্বির, সাব্বির হোসেন, আবদুর রহিম, ময়েজ উদ্দিন, শেখ বিল্লাহ হোসেন, আনোয়ার উল্লাহ, জালাল আহমদ চৌধুরী, মোহাম্মদ এ হালিম, নুর উদ্দিন, মোহম্মদ জসিম কবির, মহিউদ্দিন আহমেদ, আবুদল সাত্তার প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুর রহিম বাদশাও কংগ্রেসম্যান চালর্স রেংগলের নিকট স্মারকলিপি আকারে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ব্যবাসায়ীক চুক্তি, জিএসপিসহ বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হক এবং নর্থ ব্রঙ্কস কমিউনিটির পক্ষে মনজুর চৌধুরী জগলুল, চৌধুরী মোমিন প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV