Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ইউএস বাংলাদেশ এডুকেশন এন্ড কালচারাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন’র সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: August 23, 2016 | 11:52 AM

নিউইয়র্ক : নিউইয়র্ক এর মেনহাটনে ইউএস বাংলাদেশ এডুকেশন এন্ড কালচারাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইনকের সভা অনুষ্টিত হয় গত ১৯ আগস্ট। সভায় বক্তারা দেশের শিক্ষা খাত সহ  সার্বিক বিষয়ের উপর আলোচনা করেন। বৈঠকে বক্তারা বলেন, দেশের উন্নয়ন, সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে প্রকৃত অর্থে মাথা ঘামানোর মানুষের আজ বড়ই অভাব। বাংলাদেশের মানুষের অতীতের  সভ্যতা সংস্কৃতি আজ আধুনিক সভ্যতার কাছে হারিয়ে গেছে।আমরা সেই আত্মসমালোচনা ভুলে গেছি। পরনিন্দা পর সমালোচনা আজ আমাদের নিত্যকর্ম।

ইউএস বাংলাদেশ এডুকেশন এন্ড কালচারাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইনকের  কার্যকরী বৈঠকে উপস্থিতদের মধ্যে  বক্তব্য রাখেন– ইউ এস বাংলাদেশ এডুকেশন এন্ড কালচারাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইনকের  উপদেষ্টা ডা. এইচ এম ফখরুল ইসলাম, অধ্যাপক জাফর আলী, হাজী আনোয়ার হোসেন   লিটন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, দিলীপ দে, এটর্নি ফ্রেডবার, এম জেড ফয়সল, জিল্লুর রহমান, শাহাব উদ্দিন মাস্টার প্রমুখI কার্যকরী সভা জানানো হয় –গত ১৪ আগস্ট নিউইয়র্কের কুইনসের ওজোনপার্ক এলাকার আল–ফোরকান জামে মসজিদের বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আখঞ্জি ও তারা মিয়াকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যার দায়ে অস্কার মোরেল (৩৫) নামের এক হিস্পানিকের বিরুদ্ধে ‘সেকেন্ড–ডিগ্রি’ মার্ডারের অভিযোগ গঠন করেছে পুলিশ। বৈঠকে উপস্থিত সবাই নিহতদের আত্বার মাগফেতার কামনা করেন এবং  ইউএস বাংলাদেশ এডুকেসন এন্ড কালচারাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইনকের পক্ষ থেকে সার্বিক খুঁজ নেয়ার জন্য কার্যকরী সদস্যদের কয়েকজনকে দায়িত্ব দেয়া হয়।

যান্ত্রিক যুগে একদিকে যেমন কর্মব্যস্ততা অন্যদিকে ক্ষমতা ও স্বার্থের লড়াই মানবজাতিকে একটি মোহে আবদ্ধ করে টেনে নিয়ে যাচ্ছে অথৈ সাগরে। যেখানে মানবতা, মনুষ্যত্ব সবকিছু বিলীন হয়ে শুধু অন্ধ মোহ নিজেকে গ্রাস করছে।

বাংলাদেশের শিক্ষাবোর্ড, পাঠ্যপুস্তক বোর্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড, কারীগরি বোর্ড এবং সৃজনশীল প্রশ্ন প্রণয়নকারীদের গুনগত বিষয়ের দিকে লক্ষ্য রাখার জন্য প্রয়োজনে  অবসরপ্রাপ্ত উচ্চ ডিগ্রিধারীদের কাজে লাগাতে পারে  সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জেলা–উপজেলা পর্যায়ে কর্মকর্তা কর্মচারী রয়েছেন। তাদের  দিয়ে প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে যাবতীয় কাজটি গুছানো যেতে পারে।

শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়ে  উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন – শিক্ষার হার বৃদ্ধিতে শিক্ষকদের দায়সারাভাবে শিক্ষার্থীদের পাশের হার বৃদ্ধি করে  মেধাহীন জনগুষ্টি যাতে তৈরী না হয় সে দিকে সরকার কে খেয়াল রাখতে  হবে। শিক্ষানুরাগী মানুষ বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষার আলো ছড়িয়ে দিতে উদ্যোগী হন। শিক্ষাদানে আগ্রহী সমাজের সচেতন মানুষগুলোও সামান্য বেতনে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আন্তরিকভাবে পুঁথিগত শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জনে ব্রতী ছিলেন। ছাত্র–শিক্ষকের মাঝে শিক্ষাদান ও গ্রহণের একটি আন্তরিক আগ্রহ ছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ