Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ইউক্রেনের রাজধানী কিয়েভে শেষ হলো ইউরোপীয় ফুটবল উত্সব

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: July 1, 2012 | 5:27 PM

Details

বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও শিরোপা প্রত্যাশী ইটালির অংশগ্রহণে গতকাল রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে শেষ হলো এবারের ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। বিশ্বকাপের পরই ফুটবল দুনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট ছিল এটি।

বাংলাদেশ সময় রাত পৌণে ১টায় শুরু হয় খেলাটি। মাছরাঙ্গা টেলিভিশন ও নিউস্পোর্টস ইউরো ২০১২’র ফাইনালটি সরাসরি সমপ্রচার করে। আয়োজক উয়েফা আশার মতে, বিশ্বজুড়ে ২৫ কোটি দর্শক টেলিভিশনে খেলাটি উপভোগ করে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ গতরাতে এ ফাইনালটির জন্য উত্সবের শহরে পরিণত হয়েছিল। বেশ কটি ইউরোপীয় দেশের তরফে ইউক্রেনের আভ্যন্তরীণ রাজনীতির কারণে দেশটিকে বয়কটের কথা বলা হলেও কয়েকটি দেশের সরকার প্রধান ও প্রধানমন্ত্রীরা  এ খেলাটি দেখতে সেখানে গেছেন।

ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা সভাপতি মিশেল প্লাটিনি ইউরো ২০১২’র টিকেট বিক্রি ও দর্শক উপস্থিতিতে সন্তোষ ব্যক্ত করেছেন। তিনি বলেন,‘আমরা শতভাগ টিকেট বিক্রি করেছি। স্টেডিয়াম ৯৮% পূর্ণ ছিল।’

বিশ্ব ফুটবলের একসময়ের তারকা ফুটবলারটি এও জানান যে, দুই সহআয়োজক পোল্যান্ড ও ইউক্রেন ‘ব্যতিক্রমী টুর্নামেন্ট’ আয়োজন করেছে। তিনি শনিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে এ মত দেন।

খেলাটি শুরুর প্রাক্কালে কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে সংক্ষিপ্ত এক সমাপনী অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে বৃটিশ গায়ক এলটন জন ও সুপারগ্রুপ কুইন ইউক্রেনে মহামারি আকার নেয়া এইডস প্রসঙ্গে কনসার্ট করেন।

রাজধানী কিয়েভের শান্তি শৃংখলা বজায় রাখতে ৭৩০০’র বেশি পুলিশ ও ইউক্রেনের সিক্রেট সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করে। ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ