Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে নিউইয়র্কে নাগরিক সমাজের যুদ্ধবিরোধী বিক্ষোভ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: March 8, 2022 | 11:09 PM

https://www.facebook.com/USANewsNY/videos/622262112205487

ইউএসএনিউজঅনলাইন.কম : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদে নিউইয়র্কে নাগরিক সমাজের ব্যানারে যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মার্চ শনিবার বিকেলে জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত র‌্যালিতে অনেকের হাতে ছিল যুদ্ধবিরোধী পোস্টার-প্লেকার্ড। রাশিয়ার আগ্রাসনের তিব্র নিন্দা জানিয়ে এ বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান তারা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহম্মদ উল্লাহর সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট কামাল হোসেন মিঠুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোর্শেদ আলম, সহ সভাপতি ফাহিম রেজা নূর ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, অধ্যাপিকা হুসনে আরা, মোশাররফ হোসেন, মুমু আনসারী, আকবর হায়দার কিরন, মিনহাজ আহমেদ শাম্মু, আবু সাঈদ রতন, সনজিবন সরকার, আগা সালেহ, নিপা, রাসেল প্রমুখ।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন আক্রমণের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, পুতিন বাহিনী ইউক্রেনে নিরস্ত্র নারী, পুরুষ ও শিশুদের হত্যা করে চলেছে। বর্বরোচিত অন্যায় আগ্রাসনে গোটা বিশ্ব স্তম্ভিত, ক্ষুব্ধ। আমরা কোনো ধরনের দ্বন্দ্ব-সংঘাতে বিশ্বাসী নই। শান্তিপ্রিয় বিশ্ববাসীকে ইউক্রেনের পাশে দাড়ানোর আহ্বান জানাই। তারা বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ না জানালেও মানবিক কারণে বাংলাদেশীদের এ বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান উচিত। তারা আলাপ-আলোচনার মধ্য দিয়েই এই যুদ্ধের অবসান ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ