ইউক্রেনে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ায় পাথর ছুড়ে হত্যা
ইউএসএনিউজ ডেস্ক: সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার অপরাধে ইউক্রেনে কাতিয়া কোরেন (১৯) নামে এক যুবতীকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। কাতিয়া কোরেন একজন মুসলিম যুবতী। যারা তাকে হত্যা করেছে তাদের অভিযোগ ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি ইসলামের আইন লঙ্ঘন করেছেন। খবরে বলা হয়, ইসলামী আইনের অধীনে তার মৃত্যু নিশ্চিত করে তবেই ঘটনাস্থল ছেড়ে যায় তিন হত্যাকারী। তাদের একজনের নাম বিহাল গাজিয়েভ (১৬)। সে পুলিশকে বলেছে, কাতিয়া শরিয়া আইন লঙ্ঘন করেছে। এজন্য কাতিয়াকে তারা হত্যা করেছে। এতে তাদের কোন অনুশোচনা নেই। ইউক্রেনের ক্রিমিয়া এলাকায় এক জঙ্গলের পাশে এক সপ্তাহ পরে উদ্ধার করা হয় কাতিয়া কোরেনের লাশ। তার বন্ধুরা বলেছে, কাতিয়া সব সময় বাহারি পোশাক পরতে পছন্দ করতেন। সেই বোধ থেকেই তিনি হয়তো সুন্দরী প্রতিযোগিতায় গিয়েছিলেন। এতে তিনি সপ্তম হয়েছেন। ইউক্রেনের বেশির ভাগ মুসলমান জাতিগত ক্রিমিয়ান তাতার। তাদের বসবাস কৃষ্ণ সাগরের উত্তর উপকূলে ক্রিমিয়ান দ্বীপপুঞ্জে। সেখানকার মুসলমানদের বিভিন্ন গ্রুপ বিশ্বাস করেন, ব্যভিচারিতার জন্য পাথর মেরে মৃত্যুদণ্ড দেয়া যেতে পারে। তবে অনেকে বিশ্বাস করেন, এটা ইসলামিক আইনের দৃষ্টিভঙ্গি নয়। গত বছর ইরানে একজন নারীকে ব্যভিচারের জন্য পাথর মেরে হত্যার নির্দেশ দেয়া হয়েছিল। এ ঘটনায় তখন বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ওই নারীর নাম সাকিনেহ আশতিয়ানি। অভিযোগ আছে তিনি ব্যভিচারিতার জন্য ২০০৫ সালে তার স্বামীকে হত্যা করেন। এ অভিযোগে তাকে ১০ বছরের জেলও দেয়া হয়েছিল। মানবজমিন সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের