ইউটিউবের মাসিক ব্যবহারকারী ১০০ কোটি!
ইন্টারনেটে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের মাসিক ব্যবহারকারী ১০০ কোটি! বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের এ সাইটে বর্তমানে শুধু কম্পিউটারেই নয়, মুঠোফোন ও ট্যাবলেট থেকেও ভিডিও দেখার হার বেড়েছে। সম্প্রতি ব্লগে এমন তথ্য জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। তথ্য অনুযায়ী, প্রতি দুজন ইন্টারনেট ব্যবহারকারীর একজন ইউটিউব দেখেন। ২০০৫ সালে চালু হওয়া ইউটিউবে বিনা মূল্যে ভিডিও দেখার পাশাপাশি ভিডিও রেখে দেওয়ার সুবিধাও রয়েছে। ২০০৬ সালে ১৬৫ কোটি ডলারের বিনিময়ে ইউটিউব অধিগ্রহণ করে গুগল। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহূত হচ্ছে ইউটিউব। ইউটিউবে শীর্ষে থাকা ভিডিওর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার র্যাপশিল্পী সাইয়ের গ্যাংনাম স্টাইল এবং আমেরিকান পপসংগীতশিল্পী ম্যাডোনার গান।—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি