Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ইউটিউবে প্রতিদিন ‘হিট’ ৪০০ কোটি

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: January 24, 2012 | 8:04 PM

ডেস্ক: গুগলের ভিডিও ওয়েবসাইট ইউটিউবে প্রতিদিন ৪শ’ কোটি অনলাইন ভিডিও দেখা হয়। গত আট মাসে ইউটিউবে ভিডিও দেখার সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে সংখ্যাটি ৪শ’ কোটিতে উঠেছে। এ কথা জানিয়েছে এই ইন্টারনেট কোম্পানি। ইউটিউবকে কম্পিউটারের আওতা ছাড়িয়ে স্মার্টফোন ও টেলিভিশনে দেখার উপযোগী করে তোলার পর থেকেই ভিডিও দেখার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। পাশাপাশি ভোক্তাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে উন্নতমানের ভিডিও যুক্ত করার পদক্ষেপও দর্শকের সংখ্যা বাড়ার কারণ বলে মনে করে গুগল। গুগলের দেয়া তথ্যানুযায়ী, বর্তমানে প্রতি মিনিটে ইউটিউবে ৬০ ঘণ্টার ভিডিও যুক্ত হচ্ছে। যেখানে গত মে মাসে প্রতি মিনিটে ৪৮ ঘণ্টার ভিডিও যুক্ত হতো। এ খবর দিয়েছে বিডিনিউজ। এতে বলা হয়, ২০০৬ সালে গুগল ইনকর্পোরেট ১৬৫ কোটি ডলারের বিনিময়ে ইউটিউবের মালিকানা কিনে নেয়। এখন সনাতন ইন্টারনেট সার্চ বিজ্ঞাপন ব্যবসার বাইরে গুগলের আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে ইউটিউব। গত সপ্তাহে গুগল জানায়, বর্তমানে ইউটিউবের পৃষ্ঠায় ভিডিওর পাশে থাকা বিজ্ঞাপন বাবদ তাদের বার্ষিক আয় ৫শ’ কোটি ডলার। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV