Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ইউটিউব আনছে নতুন সুবিধা

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: May 6, 2013 | 6:57 PM

সম্প্রতি গুগল তার ইউটিউব সাইটে আইওএস অ্যাপ্লিকেশন, লাইভ স্ট্রিমে প্রবেশাধিকার এবং মাই সাবস্ক্রিপশন ফিডের পাশাপাশি আরও একটি নতুন সুবিধা যোগ করেছে। নতুন সুবিধাটির নাম ‘ইউটিউব মিক্স’। এটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর পছন্দের ভিডিওগুলো প্রদর্শন করাবে।
ইউটিউব মিক্স ব্যবহারকারীদের পছন্দ বা আগ্রহের ভিত্তিতে ৫০টিরও বেশি ভিডিও দেখাতে পারবে। সবগুলো ভিডিও স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তনশীল অবস্থা অনুসারে প্লে-লিস্ট দ্বারা বাছাই করা হবে। ইউটিউবের ডান দিকের পৃষ্ঠায় ‘সাজেস্টেড ভিডিও’ বা ‘প্রস্তাবিত ভিডিও’ সেবার সুবিধাটি দেখা যাবে।তা ছাড়া ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পরপর পরিবর্তিত হবে। ইউটিউব মিক্স পর্দায় মূলত যে ভিডিও দেখাবে, তা ব্যবহারকারীর ভিডিও দেখা এবং খোঁজার ভিত্তিতে পছন্দ করা হবে।
বর্তমানে ইউটিউব মিক্স সুবিধাটি পরীক্ষা করে দেখা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের এলোমেলোভাবে পছন্দের ভিডিও, ছড়িয়ে-ছিটিয়ে থাকা মিউজিক প্লেয়ার যেমন রেলুকেট, স্কাইপ ও টগল দেখার সুযোগ পাবে। তা ছাড়া এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ‘ভিউ’ ও ‘লাইক’ করে তাঁদের প্রিয় শিল্পীর সর্বশেষ বা সাম্প্রতিক মিউজিক ভিডিও দেখতে সক্ষম হবেন। এখানে যদি ব্যবহারকারীরা শচীন তেন্ডুলকারের ১০টি সেরা ইনিংস দেখতে চান তা-ও দেখতে পারবে। প্রথম আলো/
ইউটিউব মিক্স সব ভিডিও ক্লিপ পরিবর্তনশীল অবস্থায় সাজিয়ে রাখবে এবং ব্যবহারকারীরা ক্রমাগত সেগুলো দেখতে পারবে। —টেকট্রি অবলম্বনে প্রদীপ সাহা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV