Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ইউটিউব কি শুধু বিনোদনের!

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: June 1, 2013 | 9:17 AM

                                           অনলাইন ডেস্ক : ইউটিউবে কাজ বলতে কি শুধু ভিডিও দেখা বোঝায়? নেদারল্যান্ডসের গবেষকেরা বলছেন, ইউটিউব শুধু বিনোদনেরই নয় এটি গবেষণার কার্যকর একটি উপকরণ।
গবেষকেরা ইউটিউবের কার্যকারিতা পরীক্ষা করে দেখেছেন, গুগলের এ ভিডিও ওয়েবসাইটটি নানা ক্ষেত্রেই গবেষণার জন্য কার্যকর উপকরণ হিসেবে ব্যবহার করা যায়।
আমস্টারডামের ভিইউ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘ইউটিউব অ্যাজ রিসার্চ টুল– থ্রি অ্যাপ্রোচেস’ নামের একটি গবেষণা করেছেন। তাঁরা ইউটিউবে থাকা মিডিয়া কনটেন্টের প্রভাব বিশ্লেষণ এবং কিশোরদের ওপর এর প্রভাবের বিষয়টিও খতিয়ে দেখেছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউটিউবের ভিডিওতে করা মন্তব্য, বিভিন্ন মিডিয়া কনটেন্টের প্রভাবসহ নানা বিষয়ে ইউটিউবের কার্যকারিতা পরীক্ষা করে দেখেন গবেষকেরা। গবেষণায় তাঁরা দেখেছেন, ইউটিউবকে শক্তিশালী ও কার্যকর গবেষণা উপকরণ হিসেবে ব্যবহার করা যায়।
সাইবার সাইকোলজি, বিহেভিয়র অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাময়িকীর সম্পাদক ব্রেন্ডা কে উইদারহোল্ড এ প্রসঙ্গে জানিয়েছেন, গবেষকেরা ইউটিউবের কার্যকর ব্যবহার নিয়ে দারুণ একটি গবেষণা করেছেন। সিস্টেমিক রিসার্চের ক্ষেত্রে ইউটিউব কার্যকর ভূমিকা রাখতে পারে গবেষণায় তাঁরা সে বিষয়টি প্রমাণ করেছেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV