ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ‘বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রবর্তন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় গবেষণা পুরস্কার ‘বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রবর্তন করা হয়েছে। এর আগে বঙ্গবন্ধুর রাজনৈতিক এবং আর্থ-সামাজিক দর্শন বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফর্নিয়া শাখা এবং ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার বার্কলে’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ২১ জুলাই স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এই প্রথম আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর নামে ‘গবেষণা পুরস্কার’ প্রবর্তন করা হলো। চুক্তি অনুযায়ী বঙ্গবন্ধু পরিষদ বার্কলে ফাউন্ডেশনকে প্রতি বছর ২০ হাজার ডলার উপহার/অনুদান প্রদান করবে। বার্কলের সাউথ এশিয়া স্টাডিস গবেষণার জন্য আবেদন গ্রহণ করবে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সকল এ্যাক্রিডেটেড বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স, পিএইচডির শিক্ষার্থী এবং সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ফ্যাকাল্টি বঙ্গবন্ধু অথবা বাংলাদেশের উপর গবেষণায় ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবে। বার্কলের গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলরের ডিপার্টমেন্ট এই গবেষণা তদারকি করবে। গবেষণা বিষয়ক যাবতীয় খরচ বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফর্নিয়া শাখার দেয়া অনুদান থেকে বহন করা হবে। গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলরের এডমিনিস্ট্রিটিভ কমিটি গবেষণা অনুমোদন করলে, গবেষক ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার বার্কলে ক্যাম্পাসে এসে তাঁর গবেষণার বিষয়বস্তু শিক্ষার্থী এবং ফ্যাকাল্টির কাছে প্রকাশ করবে এবং মত বিনিময় করবেন। বার্কলে কর্তৃপক্ষ গবেষকদ্বয়কে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড” ভূষিত করবে। সংক্ষেপে এই অ্যাওয়ার্ড সারাবিশ্বে “বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ড” নামে পরিচিত হবে এবং তা প্রতিবছর সাউথ এশিয়া স্টাডিস এর প্রকাশনায় বিশদভাবে প্রকাশিত হবে।
বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন ক্যালিফর্নিয়া শাখার সভাপতি নজরুল আলম এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ। ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার বার্কলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলর র্যান্ডি এইচ কাটজ, এসোসিয়েট ভাইস চ্যান্সেলর ফর রিসার্চ ন্যান্সি লুবিক ম্যাককিনি এবং সাউথ এশিয়া স্টাডিজ ইন্সটিটিউটের অন্তর্র্বতীকালিন পরিচালক জেস সুগ্যাতা র্যা।
২৩ আগস্ট সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফর্নিয়া শাখার কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে ভার্চুয়ালে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং একুশে পদক প্রাপ্ত লেখক ড. নূরন নবী বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফর্নিয়া শাখার নেয়া এই প্রকল্পকে একটি ‘ঐতিহাসিক’ ঘটনা বলে বর্ণনা করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধুর জীবন রক্ষা করতে গিয়ে প্রাণদানকারী বীর সৈনিক শহীদ কর্নেল জামিলউদ্দিন আহমদের কন্যা আফরোজা জামিল কঙ্কা। বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফর্নিয়া শাখার প্রধান উপদেষ্টা মোমিনুল হক বাচ্চু, সভাপতি নজরুল আলম, সহ সভাপতি প্রকৌশলী শহীদ আলম এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ক্যালিফর্নিয়া শাখার প্রেসিডেন্ট তৌফিক সুলায়মান খান তুহিন, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক জামিউল ইসলাম বেলাল, সাগঠনিক সম্পাদক জামাল হোসেন, জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মোহাম্মদ হোসেন রানা, বাফলার সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত রায়হান, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক যীশু বড়ুয়া এবং মাহবুব মাসুদ। ভার্চুয়ালে আরো যোগদান করেন বিশিষ্ট সমাজসেবী ডা. কালী প্রদীপ চৌধুরী, বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের সভাপতি শিপার চৌধুরী, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম প্রমুখ।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের