‘ইউনূস একজন সম্মানিত ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংকের শাখা আছে’ এ কারণে তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র – মরিয়ার্টি
ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংকের শাখা আছে- এ দুই কারণে তার অপসারণ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তার দেশ। গতকাল রাজধানীতে ব্র্যাক সেন্টার ইনে দু’দিনব্যাপী যুক্তরাষ্ট্র শিক্ষামেলা ২০১১ উদ্বোধনের সময় তিনি এ কথা জানান। বলেন, যুক্তরাষ্ট্রের মানুষের সঙ্গে ড. ইউনূসের ভাল সম্পর্ক আছে। এ কারণে আমরা তার অপসারণে প্রতিক্রিয়া জানিয়েছি। মরিয়ার্টি বলেন, গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পর্ক অনেক নিবিড়। এ জন্য আমরা তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি। ভিসাপ্রাপ্তি বিষয়ে এক প্রশ্নের জবাবে মরিয়ার্টি বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশী মেধাবীদের শিক্ষার সুযোগ করে দেয়ার জন্য ভিসা পেতে দূতাবাস সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। এতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে অধিক সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী পড়ালেখার সুযোগ পাবে। এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রবার্ট ও ব্লেকের বাংলাদেশ সফর প্রসঙ্গে মরিয়ার্টি জানান, দু’দেশের সম্পর্ক উন্নয়নে তিনি বাংলাদেশ সফরে আসছেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রবার্ট চারদিনের সফরে রোববার ঢাকা আসছেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030