ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন
অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন ‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’র আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার প্যারিসে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার জন্য ‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ’ পুরস্কার চালু হয়। কুয়েতের অর্থ সহযোগিতায় পরিচালিত এই পুরস্কারের অর্থমূল্য ২০ হাজার মার্কিন ডলার, যা একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়।
প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের নিয়ে গঠিত আন্তর্জাতিক জুরি বোর্ড এই পুরস্কারের জন্য জমা পড়া শতাধিক আবেদনপত্রের ভিতর থেকে যোগ্যতম প্রার্থীকে খুঁজে বের করার দায়িত্ব পালন করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনেস্কোর মহাপরিচালক জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদকে মনোনীত করেন।
জুরি বোর্ডের অন্য চার সদস্য হলেন-জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্পেশাল র্যাপোর্টার কাটালিনা দেবানদাস আগুইলার, আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত লেবাননের সাংবাদিক মে শিডিয়াক, অস্ট্রিয়ার জোহান কেপলার ইউনিভার্সিটির অধ্যাপক ক্লাউস মিয়েসেনবার্গার এবং প্রতিবন্ধী অধিকার সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের সদস্য মার্টিন বাবু মেসিগুয়া।
সভার শুরুতে জুরি বোর্ডের সদস্যরা সায়মা ওয়াজেদকে আগামী দুই বছরের জন্য বোর্ডের সভাপতি নির্বাচিত করেন।
বোর্ডের বৈঠকের বাইরে সায়মা ওয়াজেদ ইউনেস্কোর ডেপুটি ডিরেক্টর জেনারেল গেটাচু এনগিদার সঙ্গে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ ও ইউনেস্কোর সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ