Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ইউরোপীয়ান আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা : সভাপতি নজরুল, সাধারন সম্পাদক মুজিবুর

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: February 18, 2019 | 12:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দীর্ঘদিন পরে হলেও ইউরোপ আওয়ামী লীগকে ঢেলে সাজাতে নতুন কমিটি ঘোষণা করেছে দলীয় প্রধান শেখ হাসিনা। অষ্ট্রিয়া প্রবাসী ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি এম নজরুল ইসলামকে সভাপতি ও ফ্রান্স প্রবাসী ইউরোপ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মুজিবুর রহমানকে সাধারন সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

জার্মান সফররত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গতকাল শনিবার বিকেলে ইউরোপিয়ান আওয়ামী লীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে অস্টিয়ার নজরুল ইসলামকে সভাপতি ও ফ্রান্সের মুজিবুর রহমান মুজিব কে সাধারন সম্পাদক করে ২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

নবঘোষিত সভাপতি এম নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে দায়িত্ব আমাদের উপর দিয়েছে তা আস্থার সাথে পালন করব। ইউরোপের প্রতিটি দেশে নবীন প্রবীনের সমন্বয়ে ঢেলে সাজানো হবে। শুধু কমিটি গঠন নিয়ে পরে থাকব না শেখ হাসিনার উন্নয়নের চিত্র ইউরোপীয়ান দেশ সমূহের কাছে তুলে ধরাই হচ্ছে আমাদের প্রধান কাজ।
এদিকে, দুই সদস্য বিশিষ্ট ইউরোপীয়ান আওয়ামী লীগ কমিটি ঘোষনার পরপরই নজরুল ইসলাম ও মুজিবুর রহমান ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। উভয়েই সকল দেশের সভাপতি সম্পাদকের কাছে সহযোগীতা চায়। নতুন কমিটি ঘোষণা করায় দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাৎক্ষণিক ভাবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ উল্লাস করেছে ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ।

ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী,সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী,যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু নতুন সভাপতি সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও বিভিন্ন দেশের নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV