ইউরোপের ১২টি দেশে ছড়িয়ে পড়া ই-কোলাই নিয়ে রহস্য বাড়ছে
ইউএসএনিউজ ডেস্ক: ইউরোপের ১২টি দেশে ছড়িয়ে পড়া ই-কোলাই ব্যাকটেরিয়া নিয়ে রহস্য ক্রমেই বাড়ছে। এর উৎস খুঁজে হয়রান বিজ্ঞানীরা। এখন তারা ধারণা করছেন, গত মে মাসে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত একটি উৎসব থেকে এটির সংক্রমণ হতে পারে। গতকাল শনিবার এ রকম একটি খবর দিয়েছে একটি সাপ্তাহিক ম্যাগাজিন। এদিকে ব্যাকটেরিয়াটি পুরুষের চেয়ে নারীদের বেশি পছন্দ করায় দেখা দিয়েছে আরেক রহস্য।জার্মানিতে ব্যাপকভাবে ছড়িয়েছে ই-কোলাইর সংক্রমণ। শনিবারও সেখানে এক ব্যক্তি মারা গেছে। তাকে ই-কোলাইর ২০তম শিকার বলে মনে করছে জার্মান মিডিয়া। দেশটির জাতীয় রোগ গবেষণা কেন্দ্র দ্য রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) গত ৬-৮ মে হামবুর্গে অনুষ্ঠিত ওই উৎসবের দিকে মনোনিবেশ করেছে। প্রতিষ্ঠানটির মতে, ওই উৎসবে জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লাখ মানুষ জড়ো হয়। উৎসবের এক সপ্তাহ পরই হামবুর্গের ইউনিভার্সিটি হাসপাতালে ই-কোলাইর সংক্রমণ ধরা পড়ে। এর উৎস সন্ধানে জার্মানির সব মহল ব্যাপক তৎপর। লুবেক শহরের দুটি রেস্তোরাঁয় পুলিশ তল্লাশি চালিয়েছে। এগুলোর একটিতে খেয়ে ১৭ জন, অন্যটিতে ৮ জন অসুস্থ হয়ে পড়েছিলেন।জার্মানিতে ই-কোলাই বা এন্টারোহেমোরেজিক ই. কোলাইয়ে (ইএইচইসি) সংক্রমণে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ হাজারের বেশি লোক। আক্রান্তদের বেশির ভাগই নারী। এ থেকে ধারণা করা হচ্ছে, ব্যাকটেরিয়াটির উৎস হয়ত এমন কিছু যা পুরুষের চেয়ে নারীদের বেশি পছন্দ করে। এ রকম ধারণার কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার খাদ্য নিরাপত্তা বিভাগের আন্দ্রিয়া ইলিস। তবে জীবাণুটি এবং এর উৎস সম্পর্কে সঠিক কিছু জানতে না পারায় রোগ মোকাবেলা করা কঠিন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। শাক-সবজি উৎপাদন থেকে খাবার পেটে পৌঁছানো পর্যন্ত কোন স্তরে এ সংক্রমণ ঘটছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।এএফপি,সমকাল
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030