Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

ইউরোপে তীব্র ঠাণ্ডায় ২৬ জনের মৃত্যু, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: December 2, 2010 | 11:44 PM

ইউএসএনিউজ ডেস্ক:  ঠাণ্ডা আবহাওয়ায় চলতি সপ্তাহে মধ্য ইউরোপজুড়ে মারা গেছে ২৬ জন। এর মধ্যে পোল্যান্ডে মৃত্যু হয়েছে ১৮ জনের। পোল্যান্ডে তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস ৩৩ ডিগ্রিতে নেমে গেছে। এদিকে লেবাননে চলছে ভিন্ন পরিস্থিতি। তীব্র গরমের মধ্যে বৃষ্টির জন্য হাহাকার করছে সেখানকার মানুষ। লেবাননে গতকাল বৃহস্পতিবার ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটা এ বছরের মধ্যে সর্বোচ্চ।পোল্যান্ডের জাতীয় পুলিশের এক মুখপাত্র গতকাল বলেন, ‘দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১০ জন। গত মঙ্গলবার মারা গেছে আটজন। তাদের বেশির ভাগই পুরুষ। ঠাণ্ডা থেকে বাঁচতে অ্যালকোহল সেবনকারী এবং গৃহহীনদের মধ্যে মারা যাওয়ার সংখ্যাই বেশি। মৃত ব্যক্তিদের বয়স ৩৫ থেকে ৬০ বছরের মধ্যে।’
লিথুয়ানিয়ায় ঠাণ্ডায় মারা গেছে চারজন। ব্রিটেনে মঙ্গলবার তুষারপাতের কারণে দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়। মধ্য ইউরোপের আরো দুটি দেশে মারা গেছে দুজন।তুষারপাত ও ঠাণ্ডা আবহাওয়ার কারণে গতকালও ইউরোপজুড়ে পরিবহন ব্যবস্থায় অচলাবস্থা বিরাজ করে। ব্রাসেলস, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ, ভিয়েনা, প্রাগ ও প্যারিসের বিমানবন্দরে কয়েক শ ফ্লাইট দেরিতে ওঠা-নামা করে। ইউরোপের দেশগুলোর মধ্যে চলাচলকারী রেল পরিবহন সংস্থা ইউরোস্টারের অনেক সময়সূচি বাতিল করা হয় বা দেরিতে গন্তব্যস্থলে আসা-যাওয়া করে। এতে আটকা পড়েছে হাজারও যাত্রী।
পোল্যান্ডের কর্তৃপক্ষ জানায়, তারা তিন হাজার কারাবন্দিকে বরফ পরিষ্কারের কাজে মোতায়েন করেছে। চেক প্রজাতন্ত্র নিশ্চিত করেছে, গত বুধবার দিবাগত রাত এবং গতকাল প্রচণ্ড তুষারপাতের কারণে বন্ধ হয়ে যায় রাজধানী প্রাগের আন্তর্জাতিক বিমানবন্দর। ভেঙে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা।
বরফে সড়ক ঢেকে যাওয়ায় বেলজিয়ামে ৬৫০ কিলোমিটার লম্বা যানজট সৃষ্টি হয়। ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরে গতকালও কোনো ফ্লাইট ওঠা-নামা করেনি। গ্যাটউইক শুক্রবার গ্রিনিচ মান সময় ৬টা পর্যন্ত বন্ধের ঘোষণা করে কর্তৃপক্ষ। ইডেনবার্গ বিমানবন্দর বুধবার বন্ধ থাকার পর গতকাল গ্রিনিচ মান সময় ১৬টায় খুলে দেওয়ার কথা।লেবাননের আবহাওয়া ব্যুরো জানায়, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৫১ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত বছর একই সময়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ২১৪ দশমিক ৮ মিলিমিটার। আবহাওয়া দপ্তরের প্রধান জানান, ‘গরমের মাত্রা বা বৃষ্টিপাতে বিলম্ব হওয়ার বিষয়টি অস্বাভাবিক।’ লেবানিজ আমেরিকান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ফুয়াদ হাশেহ বলেন, ‘এ রকম পরিস্থিতি বিরাজ করতে থাকলে কিছু এলাকায় আমাদের দুর্যোগ ও বড় ধরনের সংকট মোকাবিলা করতে হতে পারে।’ সূত্র : এএফপি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV