Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ৩০ দিনের জন্যে বাতিল ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্প’র

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: March 12, 2020 | 6:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ৩০ দিনের জন্যে বাতিল ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দিয়ে বলেন শুক্রবার মধ্যরাত থেকে তা কার্যকর হচ্ছে। স্বাস্থ্যখাতের শীর্ষ পরামর্শদাতাদের সঙ্গে আলাপ করেই এধরনের সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তবে ব্রিটেনে এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে। ট্রাম্প বলেন, করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন ধরনের পদক্ষেপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকদের মঙ্গলের দিকটি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইউরোপের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞায় জলপথও যুক্ত করা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা জানান ট্রাম্প। ইউরোপ থেকে বাণিজ্যিক জাহাজে পণ্য সম্ভার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধ করলেও অন্যান্য ধরনের জিনিসও আলোচনা সাপেক্ষে যুক্তরাষ্ট্রে আসার পথটি খোলা রেখেছেন ট্রাম্প। একই সঙ্গে যে সব বিদেশি নাগরিক গত দুই সপ্তাহ ইউরোপে অবস্থান করেছেন এমন ব্যক্তিদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের স্থায়ী বৈধ নাগরিক এ আওতার বাইরে থাকবে। হোমল্যান্ড সিকিউরিটির প্রধান চাদ ওল্ফ বলেছেন যেসব মার্কিন নাগরিক ইউরোপ সফর শেষে দেশে ফিরবেন তাদের নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার করতে হবে যাতে তারা বিশেষ স্বাস্থ্য পরীক্ষার আওতায় পড়েন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV