ইউরোপ সফরে ওবামা
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার সপ্তাহব্যাপী ইউরোপ সফরের শুরুতে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে গেছেন সোমবার। তিনি এরপরই যাবেন যুক্তরাজ্য, তারপর ফ্রান্স ও সবশেষে যাবেন পোল্যান্ড। ফ্রান্সে তিনি গ্রুপ অব এইট বা জি এইট-এর বৈঠকে যোগ দেবেন। ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসির উত্তর আমেরিকা বিভাগের সম্পাদক গতকাল সোমবার জানিয়েছে জি-এইট নামে পরিচিত প্রধান আট বিশ্বশক্তির বৈঠকসহ প্রেসিডেন্ট ওবামার এই ইউরোপ সফরের সব পর্বেই আফগানিস্তান থাকবে আলোচ্যসূচির শীর্ষে। একই সাথে আরব বিশ্বে সাম্প্রতিক গণজাগরণও আলোচনায় প্রাধান্য পাবে। মাত্র তিন সপ্তাহ আগে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো হামলায় আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যার পরিপ্রেক্ষিতে ওবামার ইউরোপ সফরে কঠোর নিরাপত্তা অবলম্বন করা হবে।
আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের রাজধানী ডাবলিনে পৌঁছে তিনি প্রেসিডেন্ট মেরি ম্যাক্সলিমের সাথে দেখা করবেন এবং এরপর সরকার প্রধানের সাথে আলোচনা বৈঠকে মিলিত হবেন। মার্কিন ফার্স্ট লেডি মিশেলসহ প্রেসিডেন্ট ওবামা আয়ারল্যান্ডের ফলমাউথ কেয়ারনিতে তার মাতৃকূলের পূর্ব পুরুষের পল্লী মানিগল ও কো ওফালিতে যাবেন। ঐ পল্লীর আশেপাশের এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানিগল গ্রামে মাত্র তিনশ’ মানুষের বসবাস। গ্রামের প্রধান সড়কে তরিকা আর ডোরাকাটা মার্কিন পতাকা এঁকে ভরিয়ে তোলা হয়েছে। গ্রামের পানশালায় ওবামাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সাজিয়ে তোলা হয়েছে। একইদিন রাজধানী ডাবলিনে ফিরে কলেজ গ্রিন নামের চত্বরে ভাষণ দেবেন ওবামা।
মঙ্গলবার আইরিশ রাজধানী থেকে যুক্তরাজ্যে তিনদিনের সফরে ওবামা যাবেন লন্ডনে। ব্রিটেন সফরে তিনি ও ফার্স্ট লেডি মিশেল রাণীর অতিথি হিসেবে থাকবেন বাকিংহাম প্রাসাদে। ওবামা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী ক্যামেরনের সাথে আলোচনায় মিলিত হবেন। লিবিয়া ন্যাটোর সামরিক অভিযান আলোচনায় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। ওয়েস্ট মিনিস্টার হলে ব্রিটিশ পার্লামেন্টের উভয়কক্ষে বক্তৃতা করবেন ওবামা। ওয়েস্ট মিনিস্টার হলে এ ধরনের বক্তৃতা প্রদান দুর্লভ ঘটনা। সাধারণত ব্রিটেনের রাজা বা রাণীই এখানে বক্তৃতা করে থাকেন। ওয়াশিংটনে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে যে ঐতিহাসিক ও বিশেষ সম্পর্ক রয়েছে সম্পর্কের শক্তিকে নতুন করে জোরদার করে তোলার জন্য প্রেসিডেন্ট ওবামার জন্য এই সফর গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক ডেপুটি অ্যাডভাইজার বেন রডস বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে অবশ্যই বিশেষ সম্পর্ক রয়েছে।
বৃহস্পতিবার ব্রিটেন থেকে ফ্রান্সের পথে যাত্রা করবেন। এদেশে জি-এইট বৈঠকে যোগদান করবেন। ফরাসি প্রেসিডেন্ট নিকোল সারকোজির সাথে বৈঠক করবেন। ফ্রান্সে তিনি রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সাথে বৈঠক করবেন। শুক্রবার ওবামা যাবেন পোল্যান্ড। পোল্যান্ডে তিনি ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন। পোল্যান্ডও এই প্রতিরক্ষা ব্যবস্থার আংশিক পৃষ্ঠপোষক হতে যাচ্ছে।
বিবিসির উত্তর আমেরিকা বিভাগের সম্পাদক মার্ক মারডেল মনে করেন প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রের পুরনো মিত্রদের সাথে সম্পর্কের চাবি নতুন করে সঠিক স্থানে স্থাপন করতেই চাইছেন। যুক্তরাজ্য এবং ইউরোপের বাকি দেশগুলোকে আস্থায় নিয়েই তিনি এ কাজ করতে চান। ওবামার এই সফরে অভাবনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030