ইউর ভয়েস ফর চেঞ্জ স্লোগান কে সামনে নিয়ে নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে একমাত্র বাঙালী প্রার্থী হেলাল শেখ এর সমর্থনে ফান্ড রেইজিং
ইউএসএ নিউজ অনলাইন, নিউইর্য়ক : ইউর ভয়েস ফর চেঞ্জ স্লোগান কে সামনে নিয়ে আসন্ন নির্বাচনে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যান পদে একমাত্র বাঙালী প্রার্থী হেলাল আবু শেখ এর সমর্থনে নিউইয়র্কে এক ব্যতিক্রমী ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশী-আমেরিকানরা ২ জুন এ ফান্ডরেজিং অনুষ্ঠানের আয়োজন করে সিটির বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের নীরব রেষ্টুরেন্টে। অনুষ্ঠানে আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ কে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (এসাল) এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কোয়ালিশনের সভাপতি মো: এন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী জাকির খান, মামুন টিউটোরিয়ালের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুন, সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, একুশে টেলিভিশনের রিজিওনাল চীফ রিপোর্টার এবং ইউএসএ নিউজ অনলাইন ডটকমের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলাবাজার মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ গিয়াস উদ্দিন, পার্কচেস্টার জামে মসজিদের প্রেসিডেন্ট ময়েজ উদ্দিন লুলু, ব্রঙ্কস বাংলাদেশ উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক নাসরিন আহমদ, কবি নাসরিন চৌধুরী, সিলেট ডিস্টিক্ট সোসাইটি নিউইয়র্ক ইনকের সভাপতি জুনেদ এ চৌধুরী, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কোয়ালিশনের সেক্রেটারী নজরুল হক, ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইনক্রে সভাপতি ইকবাল আহমেদ মাহবুব, সাধারন সম্পাদক অধ্যাপক মোখলেসুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল হাসিম হাসনু, রিয়াজ কামরান, মখন মিয়া, আলমাস, আসাদ,এহিয়া,জামাল সহ আরো অনেকে। বক্তারা বলেন, কমিউনিটি ও দেশ সেবায় সত্যিকার ভ’মিকা রাখতে হলে বাংলাদেশী-আমেরিকানদের অধিকহারে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। আমেরিকায় বাংলাদেশের দলীয় রাজনীতি চর্চা প্রবাসী কিংবা দেশবাসীর কোন কল্যাণ বয়ে আনবে না। অনুষ্ঠানে বক্তারা নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে আসন্ন নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ কে প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে হেলাল আবু শেখ তাকে সমর্থনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে নিউইয়র্ক সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখব। সবসময় বাংলাদেশীদের পাশে থাকব। এসময় তিনি নিউইয়র্কে ঈদের দিন পাবলিক স্কুলে ছুটি, স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহের জন্য তার জোর প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সমস্যা, বিশেষ করে ইমিগ্রেশ্যান ইস্যু ড্রিম অ্যাক্ট, ইয়্যুথ এবং রিক্রিয়েশন সেন্টার, সিনিয়র সিটিজেন সেন্টার, হাউজিং সমস্যা, চাকুরী সহায়তা, অফিস-আদালত-হাসপাতালে বাংলা সাইন ও দু’ভাষী নিয়োগ, ফ্রি ইংরেজী শিক্ষা, ফ্রি প্রাইমারী কম্পিউটার শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে হালাল ফুড সরবরাহ প্রভৃতি বিষয় তুলে ধরে তা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, আমেরিকা হচ্ছে ইমিগ্র্যান্টদের দেশ। এখানে সকলের সমান অধিকার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবিধান। সে অধিকার ভোগের জন্যে চাই সচেতনতা। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, পেশাজীবী, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
