Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ইটসকভের অমরত্ব প্রকল্প!

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: August 31, 2012 | 7:45 AM

টাকায় হয়ত কেনা যায় অনেককিছুই। কিন্তু অমরত্ব? মানুষকে কীভাবে অমরত্ব দেওয়া যায় এবারে গবেষকরা সে বিষয়টি নিয়েই কাজ শুরু করেছেন। সম্প্রতি রাশিয়ার কোটিপতি ও মিডিয়া মুঘল দিমিতার ইটসকভ অমরত্বের গবেষণায় অর্থ বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন এবং আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র গড়ে তোলার কথা জানিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসেই ‘২০৪৫ ইনিশিয়েটিভ’ নামে প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছিলেন তিনি। এ প্রকল্পের জন্য ইতিমধ্যে ৩০ জন বিখ্যাত রাশিয়ার বিজ্ঞানীকে নিয়োগও দিয়েছেন ইটসকভ। দিমিতার ইটসকভের এ গবেষণাকেন্দ্রে ৩০ জন বিজ্ঞানী মিলে অমরত্ব নিয়ে কাজ করবেন। ৩০ বছরের এ পরিকল্পনায় মানুষের নতুন একটি ভার্চুয়াল প্রজাতি তৈরি করা হবে, যা অনেকটাই ‘অ্যাভাটার’ চলচ্চিত্রে দেখানো ভার্চুয়াল মানুষ বা রোবটের মত কাজ করবে। ইটসকভ জানিয়েছেন, গবেষকরা এমন একটি প্রযুক্তি তৈরিতে কাজ করবেন, যা মানুষের জ্ঞান বা মস্তিষ্ককে হলোগ্রাম বা রোবটের মধ্যে প্রতিস্থাপন করতে সক্ষম হবে। উইয়ার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ইটসকভ জানিয়েছেন, তিনি মানুষের এমন একটি হলোগ্রাম শরীর তৈরির চেষ্টা করছেন যা অ্যাভাটার চলচ্চিত্রে দেখানো প্রযুক্তির মত মানুষের চিন্তা-চেতনা ধরে রাখতে পারবে। ইটসকভ বলেন, ‘আমি এমন একটি বিষয় বিশ্বাস করি, যাকে মার্কিনরা স্বপ্ন বলে। কেউ যদি সময় ও শক্তি খরচ করে এর পেছনে লেগে থাকে তবে বাস্তবে তার দেখা মিলবেই।’ এরকম প্রযুক্তি তৈরিতে খরচ কেমন হবে? ইটসকভ জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে চিন্তার কিছু নেই। এটা যে কেবল কোটিপতিদের জন্যই তৈরি হচ্ছে তা নয়। বরং একটা গাড়ির যা দাম পড়ে সেই খরচেই নিজের ভার্চুয়াল প্রতিলিপি তৈরি করা সম্ভব হতে পারে। এটা মধ্যবিত্তদের নাগালের মধ্যেই রাখা হবে।’ উল্লেখ্য, ইটসকভ তাঁর প্রকল্পে বিনিয়োগের জন্য জুলাই মাসে ফোর্বসের তালিকায় থাকা কোটিপতিদের কাছে একটা খোলা চিঠি লিখেছিলেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV