Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ইতিবাচক মনোভাবে হূদরোগ জয়

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: September 15, 2013 | 6:04 PM

 

বিভিন্ন কারণে যখন মানুষের শরীরে বাসা বাধে দুরারোগ্য নানা ব্যধি তখন সেই ব্যাধি মোকাবেলায় নানা ধরনের ওষুধ আর পথ্যের দ্বারস্থ হই আমরা। তবে প্রচলিত এইসব ওষুধের সাথে যদি রোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় মানসিক শক্তিটা না থাকে তাহলে রোগের সাথে লড়াইটাও হয়ে পড়ে অনেকটা কঠিন। আর রোগমুক্ত হবার জন্য এ ধরনের ইতিবাচক বিশ্বাসের গুরুত্ব যে কতটা বেশি এবার সে কথাই নতুন করে মনে করিয়ে দিলেন একদল গবেষক। সম্প্রতি জার্নাল সার্কুলেশন :কার্ডিওভাসকুলার কোয়ালিটি অ্যান্ড আউটকামস শীর্ষক সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে হূদরোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ইতিবাচক মানসিকতা নিয়ে অন্যদের তুলনায় বেশি দিন বেঁচে থাকার কথা বলেছেন এই গবেষকরা। তাদের দাবি, ইতিবাচক মনোভাব ও সেই সঙ্গে নিয়মিত হালকা ব্যয়াম হূদরোগে আক্রান্ত ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা অনেকাংশেই বাড়িয়ে দিতে পারে। আলোচিত এই গবেষণার জন্য ডেনমার্কের একটি হাসপাতালে নানা সময়ে করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত হয়ে চিকিত্সা নিয়েছেন এমন ৬০০ জন রোগীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। দীর্ঘ পাঁচ বছর ধরে এইসব রোগীর জীবনযাপনের ধরন পর্যবেক্ষণ করে তাদের মনোভাবের সাথে ব্যায়াম করার প্রবণতা ও হূদরোগজনিত মৃত্যুঝুঁকির বিষয়টি লক্ষ করা হয়। এতে দেখা যায়, গবেষণাকালীন সময়ে যেসব রোগী তাদের ইতিবাচক মনোভাব বজায় রেখেছিলেন এবং কিছুটা হলেও ব্যয়াম করেছিলেন তাদের মধ্যে এ সময়ের মধ্যে মৃত্যুর হার নেতিবাচক মানসিকতার রোগীদের চাইতে ৪২ শতাংশ পর্যন্ত কম। অন্যদিকে রোগ সম্পর্কে যাদের মনোভাব বেশি নেতিবাচক ছিল বা যারা সে অর্থে রোগ থেকে মুক্ত হবার আশাবাদ ব্যক্ত করেননি তাদের মধ্যে এই সময়ে মৃত্যুর হার ছিল ১৬.৫ শতাংশ। এ প্রসঙ্গে এই গবেষণা প্রকল্পের অন্যতম গবেষক এবং কার্ডিয়াক সাইকোলজির প্রফেসর সুসান এস পেডারসেন বলেন, ‘হূদরোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ইতিবাচক মনোভাব ও নিয়মিত ব্যায়াম দুটোই সমান জরুরি। কেননা ব্যায়াম ও ইতিবাচক মানসিকতা শুধুমাত্র ভালো স্বাস্থ্যের সাথেই সম্পর্কিত নয় বরং একই সাথে সেটি মানুষের রোগমুক্ত হওয়ার আশাবাদের সাথেও সম্পৃক্ত।’ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV