ইনবক্সে বিজ্ঞাপন দেখাচ্ছে জিমেইল
অনলাইন ডেস্ক : জিমেইল ব্যবহারকারীদের এখন মেইলের ছদ্মবেশে বিজ্ঞাপন দেখানো হচ্ছে। সম্প্রতি ব্যবহারকারীর ইনবক্সে মেইলের মতো করে বিজ্ঞাপন দেখানোর পথ বেছে নিয়েছে গুগল। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
সম্প্রতি জিমেইলে প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন, আপডেট ও ফোরাম নামে পাঁচটি নতুন ট্যাব যুক্ত করেছে গুগল। এসব ট্যাবে সংশ্লিষ্ট মেইল স্বয়ংক্রিয়ভাবে চলে যায়। এবারে নতুন ট্যাবের মধ্যে আসা মেইলে বিজ্ঞাপন দেখাচ্ছে গুগল। এসব মেইল সম্পর্কে গুগল কর্তৃপক্ষ লিখছে, এ মেইলগুলো গুগল অ্যাকাউন্টের তথ্যের ভিত্তিতে দেখানো হচ্ছে। অ্যাডস সেটিংস নিয়ে এ বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করা যাবে।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগল কর্তৃপক্ষ জিমেইল অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন দেখানোর কথা স্বীকার করলেও মেইল স্ক্যান করা হয় কি না, সে বিষয়টি পরিষ্কার করেনি।
এদিকে ভেঞ্চারবিটকে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ইনবক্সের ওপরে বিজ্ঞাপন দেখিয়ে মেইল ব্যবহারকারীকে বিরক্ত করার চেয়ে প্রমোশন গুগল অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী মেইলের আকারে বিজ্ঞাপন দেখালে বিজ্ঞাপনদাতা ও ব্যবহারকারী উভয়ের জন্যই তা সুবিধাজনক হয়।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’