Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ইন্টারনেট ও ইউটিউবের সাহায্যে মাত্র ৯ বছর বয়সেই ১০৬টি ভাষা লিখতে ও পড়তে শিখেছে ভারতের নাইল্লি

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: May 25, 2019 | 6:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : স্মার্ট ফোনের দৌলতে এখন দুনিয়া কার্যত হাতের মুঠোয়। কিন্তু কে কীভাবে তা ব্যবহার করবে, তার উপরেই নির্ভর করে ভবিষ্যৎ৷ আর এখানেই ইন্টারনেট ও ইউটিউবের সাহায্য নিয়ে অভিনব কাণ্ড ঘটিয়ে ফেলল এক বালক। মাত্র ৯ বছর বয়সেই ১০৬টি ভাষা লিখতে ও পড়তে শিখে গিয়েছে সে! তার কৃতিত্ব প্রকাশিত হতেই রীতিমতো শোরগোল নেটদুনিয়ায়। সংবাদ প্রতিদিন

ভারতের চেন্নাইয়ের ওই বিস্ময় শিশুর নাম নাইল্লি থুগুলোভা। বাড়ি চেন্নাইয়ে। যে বয়সে আর পাঁচজন শিশু নিজের মাতৃভাষায় সবে সড়গড় হতে শুরু করে, সেই বয়সেই কিনা ১০৬টি বিদেশি ভাষায় দিব্যি গড়গড়িয়ে পড়েতে ও লিখতে পারছে নাইল্লি! কীভাবে সম্ভব হল এমনটা? পরিবারের লোকেদের দাবি, অন্য ভাষা শেখার জন্য কোনও শিক্ষক রাখার প্রশ্নই নেই। বাড়িতে কেউ তাকে আলাদা করে ওই ভাষাগুলি শেখানওনি। ইন্টারনেট ও ইউটিউবের সাহায্যে নাইল্লি নিজেই ১০৬টি ভাষা রপ্ত করে ফেলেছে। এখানেই শেষ নয়, এই বয়সেই ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট বা আইপিএ শিখে ফেলেছে নাইল্লি। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালবেটিক। বিষয়টি ঠিক কী? যে কোনও ভাষা স্রেফ শুনেই প্রকৃত উচ্চারণ শিখে ফেলার পদ্ধতিই হল এই ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালবেটিক। এই পদ্ধতিতে সারা বিশ্বেই স্বীকৃত। এই পদ্ধতিও নাইল্লি এতটাই রপ্ত করে ফেলেছে যে, এখন ছেলের কাছে উচ্চারণ শিখছেন নাইল্লি থুগুলোভার বাবা-মা। চেন্নাইয়ের এই বিস্ময় বালকের স্বীকারোক্তি, ‘ভাষার প্রতি কীভাবে আগ্রহ জন্মাল, তা জানি না। তবে আমি ১০৬টি ভাষায় লিখতে ও পড়তে জানি। ১০টি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারি। আরও পাঁচটি ভাষা শিখছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ