ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ ৫৪তম, ব্যবহারকারী দুই কোটি
ডেস্ক রিপোর্ট : সামাজিক এবং রাজনৈতিক মানোন্নয়নে ইন্টারনেট আজ সবচেয়ে কার্যকর মাধ্যম। এ মাধ্যমকে সফলভাবে ব্যবহারের হিসেবে প্রতিবছর টিম বারনার্স লি ওয়েব ইনডেক্স তালিকা তৈরি করে। এ বছরের তালিকায় বাংলাদেশ পেয়েছে ৫৪তম অবস্থান। ৬১টি দেশের তালিকায় বাংলাদেশ শেষ দশে স্থান পেয়েছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে। অনেক দেশেই ইন্টারনেট ব্যবহারকে এখনও বিলাসিতা হিসেবে বিবেচনা করা হয়। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে এশিয়া খুব ভালো অবস্থানে নেই। এ মহাদেশে ছয়জনের মধ্যে মাত্র একজন ইন্টারনেট ব্যবহার করেন। ইন্টারনেট ব্যবহারে অতিরিক্তি খরচ গুণতে হয় বলেই বিশ্বের কোটি কোটি মানুষ ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন কথাই জানিয়েছেন টিম বারনার্স লি। সামাজিক এবং রাজনৈতিকভাবে ইন্টারনেটের ব্যবহারিক বিবেচনার তালিকায় থাকা শীর্ষ ১০টি দেশ হচ্ছে সুইডেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া নরওয়ে এবং আয়ারল্যান্ড। এ তালিকায় শেষদিকের দেশগুলো হচ্ছে ইয়েমেন, জিম্বাবুয়ে, বারকিনো ফাসো, বেনিন ও ইথিওপিয়া। এ মুহূর্তে বাংলাদেশে দুই কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে। এদের মধ্যে ইন্টারনেট সেবাদাতাদের (আইএসপি) হিসেবে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ টেলিকম রেগুলারিটি কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র : বাংলানিউজ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests