Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ইন্টারনেট যৌন কেলেঙ্কারি:অবশেষে পদত্যাগ করলেন মার্কিন কংগ্রেসম্যান ওয়েইনার

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: June 17, 2011 | 1:21 AM

ইউএসএনিউজ ডেস্ক: ইন্টারনেট যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া মার্কিন কংগ্রেসম্যান অ্যান্টনি ওয়েইনার গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। গত ২৮ মে তিনি ইন্টারনেটে সিয়াটলের এক নারীর কাছে অশোভন ছবি পাঠান বলে অভিযোগ ওঠে। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনার ঝড় ওঠে।এ ঘটনার পর ডেমোক্রেটিক পার্টির নেতা ন্যান্সি পেলোসি কংগ্রেসম্যান ওয়েইনারকে (৪৬) পদত্যাগের জন্য প্রকাশ্যে জোরালো আহ্বান জানান। পেলোসি তাঁকে চিকিৎসকের সহায়তা নিতেও বলেন।এক সপ্তাহেরও বেশি সময় ধরে ওয়েইনার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তিনি বলেন, তিনি সিয়াটলের কোনো নারীর কাছে কোনো ছবি পাঠাননি। তিনি দাবি করেন, তাঁর টুইটারের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। কিন্তু গত ৬ জুন ওয়েইনার স্বীকার করেন, তিনি মিথ্যাচার করেছেন। তিনি আরও ছয় নারীর সঙ্গে এ ধরনের ছবি আদান-প্রদান করেছেন। তবে সে সময় ওয়েইনার দোষ স্বীকার করলেও পদত্যাগে অস্বীকৃতি জানান এবং কংগ্রেস থেকে ছুটি নিয়ে তাঁর শারীরিক অবস্থার মূল্যায়ন ও চিকিৎসার জন্য পরিকল্পনা নেন।ওয়েইনার বিয়ে করেছেন এক বছরও হয়নি। তাঁর স্ত্রী হুমা আবেদীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের অন্যতম সহযোগী। গত বছরের জুলাই মাসে তাঁদের বিয়ের অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন উপস্থিত ছিলেন। রয়টার্স, এএফপি।প্রথমআলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ