Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ইন্টারভিউতে কোন রঙের পোশাক আপনাকে পরিপূর্ণভাবে প্রকাশ করে?

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: May 26, 2014 | 5:28 PM

মানুষের পোশাকের মাধ্যমে অনেক ক্ষেত্রেই ব্যক্তিত্ব প্রকাশ পায়। কোনো চাকরির ইন্টারভিউতেও এ বিষয়টি যথেষ্ট গুরুত্ব বহন করে। এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ২০৯৯ জন নিয়োগকারী ম্যানেজার ও হিউম্যান রিসোর্স কর্মকর্তার ওপর একটি জরিপ করা হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
এ জরিপে দেখা যায়, ‘নীল’ ও ‘কালো’ কোনো একটি চাকরির ইন্টারভিউয়ের জন্য সবচেয়ে ভালো রঙের পোশাক। আর সবচেয়ে বাজে রঙের পোশাক হচ্ছে ‘কমলা’।
চাকরির ইন্টারভিউতে অনেক ক্ষেত্রেই নিয়োগকারী ইন্টারভিউ দাতার পোশাকের রং খেয়াল করেন। এ ক্ষেত্রে তাদের দৃষ্টিতে কিছুটা রক্ষণশীল রং হচ্ছে কালো, নীল, ধূসর ও বাদামি। কারো সঙ্গে প্রথমবার মিটিং করার সময় এ রংগুলো নিরাপদ হিসেবে বিবেচনা করা যায়। তবে কিছুটা সৃজনশীলতা প্রকাশ করে এমন একটি রং হচ্ছে কমলা। এ রংটি ইন্টারভিউয়ের ক্ষেত্রে বিপজ্জনক বলেই মনে করা হয়।
নিয়োগদাতাদের মধ্যে পরিচালিত জরিপ অনুযায়ী তারা পোশাকের বিভিন্ন রংকে বিভিন্ন বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে নেন। এগুলো হলো :

ইন্টারভিউতে কোন রঙের পোশাক আপনাকে পরিপূর্ণভাবে প্রকাশ করে?

১. কালো : নেতৃত্ব
কালোকে অনেক ক্ষেত্রেই দূরের বিষয় বলেই মনে হয়। কিন্তু আপনি যদি এটি সঠিকভাবে পরিধান করেন তাহলে এটি যেমন গ্ল্যামার প্রকাশ করে তেমন সংবেদনশীলতা ও বিশেষত্বও প্রকাশ করে বলে জানান ব্র্যান্ডিং বিশেষজ্ঞ কারেন হ্যালার। কালো রংকে গুরুত্বের সঙ্গেও নেওয়া যায়।
ইন্টারভিউতে কোন রঙের পোশাক আপনাকে পরিপূর্ণভাবে প্রকাশ করে?

২. নীল : টিম প্লেয়ার
কোনো চাকরির ইন্টারভিউতে নীল রঙের পোশাক হতে পারে সেরা পোশাক। কারণ এটি বিশ্বাস ও নির্ভরযোগ্যতা প্রকাশ করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নেভি ব্লু রং কোনো চাকরির ইন্টারভিউয়ের জন্য সবচেয়ে ভালো রং হতে পারে। অন্য যেকোনো রঙের পোশাকের চেয়ে এ রংটি ইন্টারভিউ সফলতার জন্য সুবিধাজনক হতে পারে।
৩. ধূসর : যুক্তিশীল/বিশ্লেষণী
ধূসর রঙের পোশাক আপনার স্বাধীনতা ও বিচ্ছিন্নতা প্রকাশ করে। আপনি ইন্টারভিউতে আত্মবিশ্বাস প্রকাশ করতে পারলে এটা কোনোভাবেই ক্ষতিকর নয়। কিন্তু রংটি প্রকাশ করবে আপনি অন্যদের তুলনায় স্বতন্ত্র আর এ বিষয়টি আপনার ইন্টারভিউতেও প্রমাণ করতে হবে।

ইন্টারভিউতে কোন রঙের পোশাক আপনাকে পরিপূর্ণভাবে প্রকাশ করে?

৪. সাদা : গোছালো
সাদা পোশাক পরা নিরাপত্তার পরিচয় বহন করে। এ ছাড়াও রয়েছে হালকা হলুদাভ সাদা (ক্রিম) পোশাক। তবে মনে রাখবেন, এ রঙের পোশাক পরলে আপনাকে নিয়োগকারীরা ‘বুদ্ধি কম’ ও ‘আত্মবিশ্বাসের ঘাটতি’ আছে বলে মনে করতে পারে।
নিয়োগকারীরা অবশ্য এ ঘাটতি থাকলেও আপনাকে পছন্দ করতে পারে। সে ক্ষেত্রে আপনাকে অন্যদের তুলনায় স্বতন্ত্র হিসেবে প্রকাশ করতে হবে।
ইন্টারভিউতে কোন রঙের পোশাক আপনাকে পরিপূর্ণভাবে প্রকাশ করে?

৫. বাদামি : নির্ভরযোগ্য
বাদামি রং প্রকাশ করে উষ্ণতা, নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা। বেশ কিছু ব্র্যান্ডও এ রংটিকে ব্যবহার করে।
৬. লাল : শক্তি
লাল রংটি প্রকাশ করে আগ্রহ ও শক্তি। কাউকে ধাওয়া করা এবং অভিভূত করার চেষ্টায় এ রংটি হতে পারে সবচেয়ে উপযুক্ত রং। এমনটাই মনে করেন ইটালিয়ান ব্র্যান্ড ইরাডি পিসানোর ব্র্যান্ড মার্কেটিং ও ডেভেলপমেন্ট ম্যানেজার। এ ছাড়াও লাল প্রকাশ করে কোনোকিছু করার সামর্থ্য, আনন্দ ও উদ্যম প্রকাশে।
ইন্টারভিউতে কোন রঙের পোশাক আপনাকে পরিপূর্ণভাবে প্রকাশ করে?

৭. সবুজ, হলুদ, কমলা ও গোলাপি : সৃজনশীল
এ রংগুলো অনেক ক্ষেত্রে ‘প্রকট’ রং হিসেবে পরিচিত। এগুলো প্রকাশ করে যে, আপনি মজার ও অন্যের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু এগুলো আপনার বিশ্বাস ও প্রতিশ্রুতি প্রকাশ করে না। যদিও এ বিষয়গুলো নিয়োগকারীর কাছে প্রকাশ করা গুরুত্বপূর্ণ। এ কারণে কোনো চাকরির ইন্টারভিউতে এ পোশাকগুলো পরে গেলে তা নিয়োগকারীর বিশ্বাস অর্জনে ব্যাঘাত ঘটাতে পারে।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV