Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নিউইয়র্ক প্রতিনিধি এসএম সোলায়মান

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: December 25, 2019 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট নিউজ চ্যানেল ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নিউইয়র্ক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক এস এম সোলায়মান। ১ অক্টোবর, ২০১৯ থেকে তাকে এই পদে নিয়োগ পত্র দেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এডিটর ইন চীফ এন্ড সিইও এম শামছুর রহমান। এসএম সোলায়মান ২০১৬ থেকে নিউইয়র্কের জনপ্রিয় বাঙলা পত্রিকা সাপ্তাহিক বাংলাদেশ’র চীফ রিপোর্টার হিসেবে কাজ করে আসছেন। এছাড়া তিনি নিউইয়র্কে প্রথম বাংলা স্যাটেলাইট টেলিভিশন টাইম টিভির স্টাফ রিপোর্টার হিসেবেও কাজ করেছেন। কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা গ্রামের সন্তান এসএম সোলায়মান ২০০৪ সাল থেকে উপজেলা ও জেলা পর্যায়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি সাপ্তাহিক কুমিল্লার নির্বাহী সম্পাদক ছিলেন। এছাড়া ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, মাইটিভি ও এফ এম রেডিওতে কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। আইন বিষয়ে স্নাতকত্তোর করেছেন তিনি। কুমিল্লা জজ কোর্টে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজ করার পর চলে আসেন যুক্তরাষ্ট্রে। প্রথম দিকে তিনি নিউইয়র্কে ল অফিসে কাজ শুরু করেন। এরপর ফিরে যান আবার সাংবাদিকতায়। এসএম সোলায়মান নিউইয়র্কে সাংবাদিকতার পাশাপাশি এফোর্ডাবল সিনিয়র কেয়ার অব নিউইয়র্কের জ্যাকসন হাইটস শাখার ম্যানেজার পদে কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV