Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ইন্দোনেশিয়ায় সতীত্ব পরীক্ষা নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: August 22, 2013 | 6:49 PM

ডেস্ক: ইন্দোনেশিয়ায় উচ্চ বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের কুমারিত্ব পরীক্ষা বাধ্যতামূলক করে নতুন একটি আইনের খসড়া প্রস্তাব করে তোপের মুখে পড়েছে শিক্ষামন্ত্রী মুহাম্মদ রশিদ। এ ধরনের সতীত্ব পরীক্ষার মাধ্যমে নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি এবং স্পষ্ট ভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে। শিক্ষামন্ত্রী রশিদ কুমারিত্ব পরীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব করার পর মানবাধিকার কর্মীরা তার বিরুদ্ধে নারীর বিরুদ্ধে যৌন সহিংসতা বৃদ্ধি করতে উদ্বুদ্ধ করার অভিযোগ এনেছেন। এ পরিকল্পনা প্রস্তাব দেয়ার পর পতিতাবৃত্তির অভিযোগে উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলে গার্ডিয়ান এক রিপোর্টে জানিয়েছে। উচ্চ বিদ্যালয়ে শিক্ষাগ্রহণে আগ্রহী ১৬ থেকে ১৯ বছরের শিক্ষার্থীদেরকে প্রতি বছর সতীত্বের পরীক্ষা দেয়ার প্রস্তাব রাখা হয়েছে। স্নাতক পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত তাদেরকে প্রতি বছরই এ পরীক্ষা দিতে হবে। শিক্ষামন্ত্রী মনে করেন কেবল এ পদ্ধতি অনুসরণের মাধ্যমেই মেয়েদেরকে পতিতাবৃত্তি বা উন্মুক্ত যৌনতা থেকে রক্ষা করা সম্ভব হবে। এদিকে তার এ প্রস্তাবকে ঘিরে স্থানীয় এবং জাতীয় পর্যায়ের এমপি মানবাধিকার কর্মী এমনকি স্থানীয় ইসলামিক উপদেষ্টা কাউন্সিলেও সমালোচনার ঝড় উঠেছে। এরা সবাই শিক্ষামন্ত্রীর পরিকল্পনাকে নারীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার উপায় হিসেবে উল্লেখ করে সেটা প্রত্যাখ্যান করেছেন।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV