Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ইন্দোনেশিয়ায় ত্রিমুখী বিপর্যয়,হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে :মৃত ৩০১

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: October 27, 2010 | 11:03 PM

ইন্দোনেশিয়ার পেগাই উতারা এলাকায় ভূমিকম্পে ভেঙ্গে পরা একটি বাড়ি- এএফপি

ই উএসএনিউজ ডেস্ক: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্প ও সুনামির কারণে ইন্দোনেশিয়ার মানুষের জীবনে ত্রিমুখী বিপর্যয় নেমে এসেছে। প্রাকৃতিক এই ভয়াবহ বিপর্যয়ে ইন্দোনেশিয়ায় গতকাল পর্যন্ত ৩০১ জন মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। প্রাণহানির এই সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। খবর এএফপি, বিবিসি, এপি ও আল জাজিরা অনলাইনের।
গত মঙ্গলবার জাভার কেন্দ্রস্থল মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে এ পর্যন্ত ২৯ জনের প্রাণহানির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এর আগে সোমবার সে দেশে ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে উপকূলীয় এলাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭২।
উভয় দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে দিনযাপন করছে। দুর্যোগ মোকাবেলার জন্য ইন্দোনেশিয়াকে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছে।
ইন্দোনেশিয়ায় গতকাল বুধবার পর্যন্ত অগ্ন্যুৎপাতের ফলে মৃতের সংখ্যা ২৯ জনে পেঁৗছেছে। সে দেশের রাজধানী জাকার্তার ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জাভায় এ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। ইন্দোনেশিয়া সরকারের আগ্নেয়গিরিবিষয়ক এক বিশেষজ্ঞ জানিয়েছেন, মেরাপি আগ্নেয়গিরি থেকে মঙ্গলবার অন্তত ১০ বার অগ্ন্যুৎপাত হয়েছে। তবে গতকাল বিকেল পর্যন্ত নতুন করে অগ্ন্যুৎপাত হয়নি বলে তিনি জানান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তিদের শরীর ৪৫ শতাংশ থেকে ৯০ শতাংশ ঝলসে গেছে। তাদের শরীর লাভার ছাইয়ে পরিপূর্ণ ছিল। মেরাপির জ্বালামুখ সোমবার রক্তিম আকার ধারণ করলে তা থেকে অগ্ন্যুৎপাতের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। এরপর হাজার হাজার বাসিন্দাকে ১০ কিলোমিটার দূরে বিপদমুক্ত এলাকায় নিয়ে যাওয়া হয়। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির মুখপত্র প্রিয়াদি কর্দোনো জানান, ‘আমাদের হিসাব মতে, ২৮ হাজার ৮০৯ জনকে নিকটবর্তী শহর ওগাইকার্তার আশপাশে স্থানান্তরিত করা হয়েছে। তবে ছয়-সাত হাজার গ্রামবাসী বাড়ি ছাড়তে রাজি না হওয়ায় প্রাণহানি ও আহতের সংখ্যা বাড়তে পারে।’ সে দেশের সুরনো নামের একজন আগ্নেয়গিরি বিশেষজ্ঞ জানান, এ মুহূর্তে অগ্ন্যুৎপাত না হলেও সতর্কতা অবলম্বন করতে হবে।
এদিকে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে মৃতের সংখ্যা ২৭২ জনে পেঁৗছেছে। পশ্চিম সুমাত্রার মেন্তাওয়াই দ্বীপপুঞ্জে সোমবার রাতে রিখটার স্কেলে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পের ফলে ১০ ফুট উঁচু সুনামি তৈরি হয়। সরকারি এক কর্মকর্তা জানান, এতে অন্তত ১০টি গ্রামের ঘরবাড়ি ভেসে গেছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৪১২ ব্যক্তি। এ ছাড়া হাজার হাজার লোক খোলা আকাশের নিচে রয়েছে। সুমাত্রার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হারমেনসাইয়া বলেন, ‘সুনামির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দুর্গতদের জন্য ব্যাপক পরিমাণে ত্রাণ দরকার। ইতিমধ্যে কিছু ত্রাণ সামগ্রী পেঁৗছলে তা নিতান্তই অপ্রতুল।’ সুনামির কবলে পড়ে অস্ট্রেলীয় পর্যটক নিখোঁজ হওয়ার পর তাদের সন্ধান মিলেছে। তারা সবাই জীবিত আছেন। দুর্যোগকবলিতদের জন্য ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘ইন্দোনেশিয়ার বন্ধুদেশ যুক্তরাষ্ট্র যে কোনোভাবে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV