ইমাম আলা উদ্দিন আখুন্জী ও তারা উদ্দীন স্মরণে ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল ইউএসএ’র দোয়া মাহফিল : মামলার ফাইনাল রায় ১৮ই এপ্রিল
রশীদ আহমদঃ বিগত প্রায় দুই বছর পুর্বে নিউইয়র্কের আল ফুরকান মসজিদের ইমাম আলা উদ্দিন আখুন্জী ও তাঁর সাথী তারা উদ্দীনকে হত্যাকাণ্ডের হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করে গত ২৭শে মার্চ মঙ্গলবার বাদ আসর থেকে রাত সোয়া নয়টা পর্যন্ত ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল ইউএসএ”র উদ্যোগে এক দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মরহুম মাওলানা ইমাম আলা উদ্দীন আখুন্জী ও তারা উদ্দীন হত্যা মামলায় ঘাতক অস্কার মুরালকে গত ২৩শে মার্চ কুইন্স ক্রিমিনাল কোর্টের জুরী বোর্ড কর্তৃক দোষী প্রমাণীত ঘোষণা করা হয়।তারই প্রেক্ষিতে মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া আদায় করে আর আমেরিকার বিচার ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করে এবং ইমাম আলা উদ্দীন আখুন্জী ও তারা উদ্দীনের রূহের মাগফিরাত কামনায় ব্যতিক্রমধর্মী এই স্মরণ সভা ও দোয়া মাহফিল নিউইয়র্কের ওজনপার্কের আল ফুরকান মসজিদে দু’টি পর্বে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল ইউএসএ’র সভাপতি মাওলানা রফিক আহমদ রেফাহী।পর্ব দু’টির শুরুতে কুরআনে হাকীম থেকে তেলাওয়াত করেন যথাক্রমে ক্বারী নাঈম উদ্দীন আখুন্জী,মাওলানা রফিক উদ্দীন।সংগঠনের জয়েন্ট সেক্রেটারী মুফতি মুহাম্মদ ইসমাঈল নূরী,সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলাম ও প্রচার সম্পাদক রশীদ আহমদ এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন যথাক্রমে সংগঠনের সদস্য মাওলানা আবদুল হালিম ও সহ সভাপতি হাফিজ মাওলানা আহমদ আবু সুফিয়ান।

মেহমান হিসেবে বক্তব্য রাখেন মেয়র অফিসের প্রতিনিধি সিস্টার সারাহ সাঈদ,পুলিশ কর্মকর্তা রেওয়ালদা জেম, পুলিশ অফিসার মুহাম্মদ আমীন,ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল ইউএস এর উপদেষ্টা মুফতী জামাল উদ্দিন,মুফতী রুহুল আমীন,মুহাদ্দিস মাওলানা আজিজুর রহমান ঘোগারকুলি,ইকনা মারকায মসজিদের ইমাম ও খতীব ইমাম জফির আলী ও মাওলানা শাহ মুহাম্মদ সাইফুল্লাহ মেঝো পীর ছারছীনা।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিবিদ হেলাল আবু শেখ,জনাব ডাঃ মুহাম্মদ খালেদ ও আনোয়ার হোসাইন খান, আল আমান মসজিদের সভাপতি কবীর চৌধুরী, বায়তুল মা’মুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের সভাপতি আহমদ আবু উবায়দা ও আল ফুরকান মসজিদের সভাপতি বদরুল খান, কমিউনিটি এক্টিভিটস মুখলিসুর রহমান, ইমাম আলা উদ্দিন আখুন্জীর ছাহেবজাদা নাঈম উদ্দীন আখুন্জী, সংগঠনের উপদেষ্টা মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা শায়খ আসআদ আহমদ, সহ সভাপতি মাওলানা আবদুল মূকিত, অর্থ সম্পাদক মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, সহকারী অর্থ সম্পাদক কাজী মাওলানা মাসুক আহমদ, কার্যকরী সদস্য মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা সুন্নাতুর রহমান প্রমুখ।
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাফিজ মাওলানা আতাউর রহমান, মুহাম্মদ শহীদুল্লাহ, তথ্য ও মিডিয়া উপদেষ্টা লেখক মাওলানা রশীদ জামীল, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা হামিদুর রহমান আশরাফ, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আনাস বিন জামাল উদ্দীন, সদস্য মুফতী নাসির উল্লাহ, আল ফুরকান মসজিদের ভাইস প্রেসিডেন্ট আবদুল মুমিত, সেক্রেটারী আমানুল্লাহ, ক্যাশিয়ার মাঈনুদ্দীন, মুয়াজ্জিন মৌলভী আলা উদ্দিন, মাওলানা ফাহিম আহমদ, ক্বারী আবদুন নূর, মাওলানা আবুল হাসানাত ও হাফেজ আলী আকবর প্রমুখ।
উল্লেখ্য যে উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলের শেষ পর্যায়ে সর্বদলীয় ইমাম ও আলেমদের সংগঠন “ইউনাইটেড ইমাম ও উলামা কাউন্সিল ইউএসএ”র সভাপতি মাওলানা রফিক আহমদ রেফাহী সংগঠনের ২০১৮-২০১৯ সেশনের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
বক্তারা বলেন, দীর্ঘ শুনানী শেষে কুইন্স ক্রিমিনাল কোর্টের ১২সদস্যের জুরী বোর্ডের মতামত অনুযায়ী স্প্যানিশ যুবক অস্কার মুরাল খুনী প্রমাণিত হওয়ায় তাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ও ফোর্থ ডিগ্রি মার্ডারের দোষী সাব্যস্ত করে মহামান্য আদালত। আগামী ১৮ই এপ্রিল শুধুমাত্র মাননীয় বিচারক সেই মামলার ফাইনাল রায় ও শাস্তির মেয়াদ ঘোষণা করবেন।
বক্তারা আরো বলেন ভবিষ্যতে আর যেন কোন নিরীহ মানুষ এরকম মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার না হন সেজন্য প্রশাসনের প্রতিও জোর দাবী জানান। কমিউনিটির সবাইকে এরকম যে কোন অনাকাঙ্খিত ঘটনায় ঐক্যবদ্ধ প্লাটফর্মে সোচ্চার হয়ে দৃষ্টান্ত স্থাপন করারও অনুরোধ জানান।সাথে সাথে ইমাম আলা উদ্দিন আখুন্জী ও তারা উদ্দিন হত্যা মামলার বিচারিক কার্যক্রম চালিয়ে যেতে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ দিয়ে তদারকি করেছেন সবাইকে ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল ইউএসএর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও সাধুবাদ জানানো হয়। বিশেষ করে মজলিসে শূরা, কেয়ার, ইকনা সহ মানবতাবাদী সংগঠন ও সমাজ সচেতন মানুষদেরকে সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানানো হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা রফিক আহমদ রেফাহী সংগঠনের আহবানে অনুষ্ঠানে আগত সকল মেহমান, উলামায়ে কেরাম ও মুসল্লীদেরকে স্বাগত জানান এবং সভা শেষে মরহুমদের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!