Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ইমাম শামসী আলীর সম্মানে ইফতার পার্টি: ‘কমিটি ফর প্রটেক্টটিং ফ্রম অ্যানি ফিতনা’ কমিটি গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: July 26, 2012 | 7:26 PM

সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক : জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) এর অন্যতম পরিচালক, ইমাম ড. শামসী আলীর সম্মানে জ্যামাইকা মুসলিম কমিউনিটি গত ২৫ জুলাই বুধবার এক ইফতার পার্টির আয়োজন করে। ইফতার পার্টিতে উপস্থিত জ্যামাইকাবাসীরা ইমাম শামসী আলীর পক্ষে বক্তব্য রাখেন এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবী করেন এবং যেকোন ধরনের ফিতনা থেকে জেএমসিকে রক্ষায় ‘কমিটি ফর প্রটেক্টটিং ফ্রম অ্যানি ফিতনা’ নামে একটি কমিটি গঠন করেছেন।

জ্যামাইকার হিলসাইডস্থ টিক্কা গার্ডেন রেষ্টেুরেন্টে অনুষ্ঠিত ঐ ইফতার পার্টিতে সভাপতিত্ব করেন জসিমউদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাসির আলী খান পল, সরাফ সরকার, ডা. মাসুদুল হাসান, মাহফুজুর রহমান, দুলাল মিয়া (হাজী এনাম), ফাহিম রেজা নূর, সামসুল আলম, রেজাউল হক রাজা, জসিম উদ্দিন খান মিঠু, সাইফুল্লাহ ভুঁইয়া, সেবুল মিয়া ও রিজু মোহাম্মদ।অনুষ্ঠানে ইমাম ড. শামসী আলীও বক্তব্য রাখেন এবং ঐক্যবদ্ধভাবে জ্যামাইকা মুসলিম সেন্টার ও স্থানীয় মুসলিম কমিউনিটিকে ঐক্যবদ্ধ রক্ষার আহ্বান জানান। তিনি বলেন, ২০০৫ সাল থেকে জেএমসি’র সাথে রয়েছি এবং এজন্য আমি গর্ববোধ করি। পরে তিনি বিশেষ দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র জেএমসি-কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে উঠে পড়ে লেগেছে। তারা বলেন, জেএমসি ধ্বংস আর কমিউটিকে বিভক্ত করতেই তারা ইমাম শামসী আলীর বিরুদ্ধে মিথ্যা আর ভিত্তিহীন অভিযোগ তুলছেন। কেউ কেউ জেএমসি’র সাবেক সেক্রেটারী ডা. জুন্নুন চৌধুরীর কর্মকান্ডের সমালোচনা করেন। তারা বলেন, ইমাম শামসী আলী একজন ইসলামীক স্কলার। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ জেএমসি পরিচালনা কমিটিও ভিত্তিহীন বলেছে এবং তাকে নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে। তিনি জেএমসিতে থাকবেন এবং আমরা তার সাথে রয়েছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক এম চৌধুরী, মাহবুব জামান, ওমর ফারুক খসরু, মোহাম্মদ আলম, মোহাম্মদ আব্দুর রউফ, মোহাম্মদ ইকবাল আখতার খান, মোহাম্মদ হক, মোহাম্মদ জাভেদ, দিনার, আহসান, পলাশ, আব্দুল্লাহ প্রমুখ। ইফতার শেষে ১৭ সদস্য বিশিষ্ট ‘কমিটি ফর প্রটেক্টটিং জেএমসি ফ্রম অ্যানি ফিতনা’ নামে একটি কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV