Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের চেয়ারম্যান গিয়াস আহমেদের ভগ্নিপতি মিজানের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: May 22, 2021 | 5:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার এর চেয়ারম্যান ও সিইও গিয়াস আহমেদের ভগ্নিপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার উপদেষ্টা মিজানুর রহমান মিজান ২২শে মে শনিবার নিউইয়র্কে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মিজানুর রহমান নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ মাগরিব উডসাইডস্থ আহলে বায়াত মসজিদে অনুষ্ঠিত হবে।
গিয়াস আহমেদ জানিয়েছেন, আগামী কাল ২৩ মে রোববার সকাল দশটায় লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
মিজানুর রহমান বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার সভাপতি প্রফেসর মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম এন. হায়দার মুকুট শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ