ইমেইলের ওপর পরিমিত নির্ভরশীলতা হার্টের জন্য ভাল!
ডেস্ক: বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে ইন্টারনেট ব্যবহারীদের মধ্যে নিয়মিত বিরতিতে ইমেইল ইনবক্স চেক করার বিষয়টি অনেকটা আসক্তিতে পরিণত হয়েছে। সারা বিশ্বের ব্যবহারকারীদের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য। নতুন এক গবেষণায় দেখা গেছে, ইমেইলের ওপর যতটা কম নির্ভরশীল হওয়া যায়, ততটাই ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভাল। কয়েকটি পরিসংখ্যানের তথ্যানুযায়ী, সারা বিশ্বে প্রতিদিন ২০ হাজার কোটি ইমেইল পাঠিয়ে থাকেন ইন্টারনেট ব্যবহারকারীরা। একদিকে যে তারা ইমেইলের মাধ্যমে যে কোন ধরনের সামাজিক যোগাযোগ বজায় রেখে চলেছেন, অফিসের কাজকর্ম সারছেন, নিজেদের আরও পরিপক্ক করে তুলছেন। অন্যদিকে ইমেইল শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর চাপ তৈরি করছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ইমেইলের ক্ষতিকর প্রভাব যাচাই করতে, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা ১৩ জন পুরুষ ও ১৩ জন নারী ইন্টারনেট ব্যবহারকারীর ওপর একটি জরিপ পরিচালনা করেন। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষক গ্লোরিয়া মার্ক বলেন, মানুষ ইমেইলের প্রতি আসক্ত। আর সে আসক্তি অ্যালকোহল সেবন বা মাদকের চেয়ে কোন অংশে কম নয় বলে মনে করেন তিনি। এদিকে ওই স্বেচ্ছাসেবীদের বলা হয়, ৫ দিন তাদের ইনবক্সে আসা ইমেইলগুলো চেক না করার জন্য। পঞ্চম দিনের মাথায় দেখা গেল, ওই ব্যবহারকারীরা ইমেইল থেকে দূরে থাকায় কম মানসিক চাপ বোধ করছেন। এর বদলে অফিসের পর তাদের হাঁটতে বলা হয়েছিল। তাতে তাদের শারীরিক অবস্থায়ও ইতিবাচক পরিবর্তন দেখা গেল। একই সঙ্গে ইমেইলের পরিবর্তে কাছের মানুষদের সঙ্গে পায়ে হেঁটে সামনা-সামনি দেখা করে আরও প্রফুল্লবোধ করলেন। একই সঙ্গে তাদের মূল কাজটিতে মনোযোগও বাড়তে থাকলো। অন্যদিকে স্বেচ্ছাসেবীদের অপর একটি দলের কম্পিউটারে একটি সফটওয়্যার সংযোজন করা হয়। মূল কাজের ফাঁকে তারা কতবার ইমেইল ইনবক্স চেক করেন সেটা দেখাই ছিল উদ্দেশ্য। দেখা গেল, নিয়মিত বিরতিতে ইমেইল ইনবক্স চেক করা সত্যিই আসক্তিতে পরিণত হয়েছে। এতে তাদের ওপর মানসিক চাপও যেমন বাড়ছে, একইভাবে ক্ষতি হচ্ছে স্বাস্থ্যেরও। তারা তাদের মূল কাজের প্রতি আগ্রহ, মনোযোগ ও একাগ্রতা হারাচ্ছেন। এ গবেষণার পর বিশেষজ্ঞরা বলছেন, যতটা সম্ভব কম ইমেইলের ওপর নির্ভরশীল হওয়া উচিত। ব্যক্তির প্রয়োজন ও কাজের ওপর নির্ভর করে তাকেই সেটা নির্ধারণ করে নিতে হবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests